আজ নতুন ক’রে পড়লো মনে মনের মতনে
এই শাঙন সাঁঝের ভেজা হাওয়ায়, বারির পতনে।।
কার কথা আজ তড়িৎ-শিখায়জাগিয়ে গেল আগুন-লিখায়,
ভোলা যে মোর দায় হল হায় বুকের রতনে।
এই শাঙন সাঁঝের ভেজা হাওয়ায়, বারির পতনে।।আজ উতল ঝড়ের কাৎরানিতে গুমরে ওঠে বুক,
নিবিড় ব্যথায় মূক হয়ে যায় মুখর আমার মুখ।
জলো-হাওয়ার ঝাপটা লেগে
অনেক কথা উঠল জেগে,
আজ পরান আমার বেড়ায় মেগে একটু যতনে।
এই শাঙন সাঁঝের ভেজা হাওয়ায়, বারির পতনে।।এই গানটির সাথে ‘নির্ঝর’ কাব্যের “আজ নতুন করে পড়ল মনে মনের মতনে” কবিতাটির সাদৃশ্য থাকলেও কথা ও সুরে ভিন্নতা রয়েছে।
আজ নতুন ক’রে পড়লো মনে মনের মতনে
- Sub Title: এই শাঙন সাঁঝের ভেজা হাওয়ায় বারির পতনে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 138
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আঁধার রাতে কে গো একেলা
- Sub Title: নয়ন-সলিলে ভাসালে ভেলা
কোথায় তখত তাউস, কোথায় সে বাদশাহি
- Sub Title: কোথায় সে বাদশাহি
তুমি ফুল আমি সুতো গাঁথিব মালা
- Sub Title: স্ত্রী: তাহে মোরেই সহিতে হবে সূচীর জ্বালা
না মিটিতে মনোসাধ যেয়ো না হে শ্যামচাঁদ
- Sub Title: যেয়ো না হে শ্যামচাঁদ
গুল্-বাগিচার বুলবুলি আমি
- Sub Title: রঙিন প্রেমের গাই গজল!
সাম্পানের গান
- Sub Title: ওরে সাম্পানওয়ালা ভাই!
ভাই হয়ে ভাই চিনবি আবার গাইব কি আর
- Sub Title: সেদিন দুয়ার ভেঙে আসবে জোয়ার মরা গাঙে ডাকবে বান
অসুর-বাড়ির ফেরত এ মা
- Sub Title: শ্বশুর-বাড়ির ফেরৎ নয়
জানি আমার সাধনা নাই, আছে তবু সাধ
- Sub Title: তুমি আপনি এসে দেবে ধরা দূর-আকাশের চাঁদ
বন্ধু রে বন্ধু- পরান বন্ধু
- Sub Title: দূরের বন্ধু আছে আমার ঐ গাঙের পারের গাঁয়ে
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
- Sub Title: চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ
জয় বাণী বিদ্যাদায়িনী
- Sub Title: জয় বিশ্বলোক-বিহারিণী
বাংলা
English