“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নখ-দন্তবিহীন চাকুরি-অধীন আমরা বাঙালি বাবু
নখ-দন্তবিহীন চাকুরি-অধীন আমরা বাঙালি বাবু
  • Sub Title: পায়ে গোদ গায়ে ম্যালেরিয়া বুকে কাশি লয়ে সদা কাবু

নখ-দন্তবিহীন চাকুরি-অধীন আমরা বাঙালি বাবু।
পায়ে গোদ, গায়ে ম্যালেরিয়া, বুকে কাশি লয়ে সদা কাবু।।
ঢিলে-ঢালা কাছা কোঁচা সামলায়ে

ভুঁড়ি বয়ে ছুটি নিটপিটে পায়ে
আপিসে কষিয়া কলম পিষিয়া
ঘরে এসে খাই সাবু।।

রবিবার ছুটি আছে বলে ভাই
বাবা বলে চিনে ছেলেপিলে তাই,
নাকে শাঁখ বেঁধে সেদিন ঘুমাই,
নয় ঘরে বসে খেলি গ্রাবু।।

হাঁচি টিকটিকি সিন্নি মানিয়া
পরান-পাখিরে রেখেছি ধরিয়া,
দেখে ব্যাঙের ছাতারে উঠি চমকিয়া
ভয় হয় বুঝি তাঁবু।।

এগ্‌জামিনের লাঠি ধরে ধরে
দাঁড়াই আসিয়া আপিসের দোরে,
মাইনে যা পাই তাই দিয়ে খাই
কদলী আর অলাবু।।

গোলামের কুঁড়ি ফোটার এ বোঝা
নামায়ে কোমর হতে দাও সোজা
বাতে আর হাড়-হাবাতে ধরেছে-
বাপপুরে কনে যাবু।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বাজে রে বাজে ডমরু বাজে হৃদয়মাঝে
বাজে রে বাজে ডমরু বাজে হৃদয়মাঝে

বাজে রে বাজে ডমরু বাজে হৃদয়মাঝে

  • Sub Title: নাচে রে নাচে চরণ নাচে প্রাণের কাছে প্রাণের কাছে
মাধাই নিতাই কথা রইলরে
মাধাই নিতাই কথা রইলরে

মাধাই নিতাই কথা রইলরে

  • Sub Title: নিতাই সঙ্কীর্তনের শিরোমণি গৌরাঙ্গের প্রাণরে ১
খেলা কর, খেলা কর্‌ তোরা কামিনীকুসুমগুলি
খেলা কর, খেলা কর্‌ তোরা কামিনীকুসুমগুলি

খেলা কর, খেলা কর্‌ তোরা কামিনীকুসুমগুলি

  • Sub Title: দেখ্ সমীরণ লতাকুঞ্জে গিয়া কুসুমগুলির চিবুক ধরিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন