“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তিলক-মালা-টিকি ধরে যায় না পাওয়া শ্যাম-কানাই
  • Sub Title: শুধু আসন করলেই হয়না সাধন কর টিপলেই হয় না গোঁসাই

তিলক-মালা-টিকি ধরে যায় না পাওয়া শ্যাম-কানাই
শুধু আসন করলেই হয়না সাধন কর টিপলেই হয় না গোঁসাই।

শতো শতো শাস্ত্র জেনে গেরুয়া বস্ত্র পরে
কৃষ্ণ পাওয়া যান না কভু সংসার ত্যাগী ভেখ্‌ ধরে
কাশীতে শিব যায় না পাওয়া
লাভ হয় শুধু আসা-যাওয়া
মন্দিরে গোবিন্দ যাওয়া
সার বটে কাঁদাকাটাই।।

যদি বিকেক-বুদ্ধির মৃত্যু ঘটে পড়িয়া রিপুর পাল্লায়
স্বভাবের দোষ না গেলে তোর কি করবে তিলক-মালায়
মনটা যদি হয়রে কয়লা
পোষাকে কাটে না ময়লা
লোক দেখানো হাতের বয়লা
এর কোন গুরুত্ব নাই।।

পরমাত্মার সঙ্গে যে জন করেছে বেচা-কেনা
যার লেগেছে সেই প্রেমের দাগ নয়ন দেখলে যায় চেনা
যে পেয়েছে কৃষ্ণ কালা
লাগে না তার তিলক-মালা
তার দূর হয়েছে ভব জ্বালা
জন্ম-মৃত্যুর নাই বালাই।।

গোঁসাই মানিক বলে ওরে নকুল শাস্ত্র তুই পড়িস্‌ না আর
যাস্‌নে কভু বৃন্দাবনে গয়া-কাশী-হরিদ্বার
তোর ঘরের মধ্যে আছে রতন
করিয়া তা দেখিস্‌ যতন
তোর দেহ হবে শ্রীবৃন্দাবন
লভিয়া শ্রীকৃষ্ণ রাই।।

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

বলে দেগো প্রাণ সজনি

  • Sub Title: বন্ধুর প্রেম জ্বালা কত সই
কবিয়াল রমেশ শীল

দুনিয়া সরকারী খামার

  • Sub Title: কত চাষা আবাদ করে এসে বারে বার
দুর্বিন শাহ

প্রাণে কী আগুন জ্বালালে

  • Sub Title: চাঁদমুখে মধুর হাসি দেখাইয়া প্রাণ কেড়ে নিলে
মাইজভাণ্ডারী গান

সাধ করি পালছি পাখি

  • Sub Title: তাঁরে দেখি হৈতেম সুখি জুড়াইত দু’টি আঁখি
কবিয়াল রমেশ শীল

সবাই বলে আমি আমি

  • Sub Title: স্বরূপে নিরূপে আমি এক আমির ভাব দুই প্রকার
বর্ণভেদের মর্মবাণী শোনো বলি তথ্য তার

বর্ণভেদের মর্মবাণী শোনো বলি তথ্য তার

  • Sub Title: বর্ণভেদের মর্মবাণী শোনো বলি তথ্য তার
মাইজভাণ্ডারী গান

বায়ু মাটি জলানল ধরণী

  • Sub Title: মানব আঁকারে সব আছয়ে প্রকাশ
কবিয়াল রমেশ শীল

আমার সাধের দিন ফুরায়ে এলরে

  • Sub Title: ওরে আমি পাইলাম না তারে
মাইজভাণ্ডারী গান

আহারে মন ধন লুটিয়ে নিল

  • Sub Title: কুঞ্জবনে পুষ্পাসনে নাচিল কামিনী
মাইজভাণ্ডারী গান

দিল তরপ্তা হায় হামারা

  • Sub Title: গাউসুল আজম মাইজভাণ্ডারী ছর্ গোরো হে আউলিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন