“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: আসবে বলে আশা দিয়ে বন্ধু আমার আইলনা

সকলি ফুরাইয়ে গেল জীবন কেন গেলনা।
আসবে বলে আশা দিয়ে বন্ধু আমার আইলনা।

স্বপ্ন দিয়ে কান্ত গেল, দুঃখীনির তাড়না হইল ।
যৌবন ধন লুটিয়ে নিল জীবন কেন গেলনা।

মান গেল কুল গেল, অঙ্গের বসন গেল।
সোনার বরন যৌবন গেল, কান্ত আমার আইলনা।

বাগানের বাহার গেল, পুষ্পের সুগন্ধি গেল।
ফুল বিছানার ঠাট গেল দোস্ত আমার আইলনা।

কপালের সিঁদুর গেল, আগর চন্দন গেল ।
বসন্তের রীত গেল অলি আমার আইলনা।

কাঁদিতে নয়ন গেল, রজনী প্রভাত হ’ল ।
দাস হাদীর কাল গেল জীবন কেন গেলনা।

রচয়িতা: আব্দুল হাদী কাঞ্চনপুরী

লেখকঃ আবদুল হাদী কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

এগো এ মউলা , তোমার লাগি হাসন রাজা বাউলা

  • Sub Title: ভাবতে ভাবতে হাসন রাজা হইল এখন আউলা
রাধারমণ দত্ত

শ্যামের নাগাল পাইলে বন্ধন করি ভাসব যমুনায়

  • Sub Title: ললিতা বিশাখা সখী আয় গো তোরা আয়
মাইজভাণ্ডারী গান

আত্মা না চিনিলে আত্মার উদ্ধার কই

  • Sub Title: শিষ্যরূপে মন্ত্র নিলাম , গুরু রূপে দেখলাম কই
রাধারমণ দত্ত

গৌরার ভাবটি বুঝা দায় অহে স্বরূপ রাম রায়

  • Sub Title: হরি সঙ্কীর্তনের মাঝারে কেন ইতিউতি ধায়
কবিয়াল রমেশ শীল

তোমার পাক নামের ভরসা করে

  • Sub Title: পার কর ডুবাইয়ে মার মহিমা তোমার
রাধারমণ দত্ত

ও দম গেলে আইবার নাইরে আশা

  • Sub Title: ওই দম লইয়া বিক ভরসা
রাধারমণ দত্ত

আমার মন চোরা তুই হরি

  • Sub Title: কোন সন্ধানে কৈলায় রে বিশ্বাসের ঘরে চুরি
রাধারমণ দত্ত

শ্যামের সঙ্কেত মুরলী বাজিল গো সই

  • Sub Title: ঐ শুনি বাজিল গো নিকুঞ্জ কানন বনে
দুর্বিন শাহ

আল্লা তোমায় ডাকি গো

  • Sub Title: তুমি দয়া করো গো
কবিয়াল রমেশ শীল

নিজের বুঝা নিজে বুঝি

  • Sub Title: বাহাত্তরটি ফেরকার মধ্যে তুমি আজ কোন ফেরকার
কবিয়াল রমেশ শীল

গাও মন দিবা নিশি গাউছুল আজম

  • Sub Title: গাউছুল আজম মাইজ ভাণ্ডারী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন