“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: মন কর্ণ ধৈরে শুন- লা এলাহা ইল্লাল্লাহ

প্রতি বাদ্যে বাজেরে মন-লা এলাহা ইল্লাল্লাহ ।
মন কর্ণ ধৈরে শুন- লা এলাহা ইল্লাল্লাহ ।।

আছমান জমিন মাঝে- গোপ্তে ব্যক্তে প্রতি কাজে ।
অহরহ ডঙ্কা বাজে-লা এলাহা ইল্লাল্লাহ ।।

সাধি বারে দুই কুল-দিল প্রভু তরিকুল ।
সর্ব শাস্ত্র সৃষ্টি মূল- লা এলাহা ইল্লাল্লাহ ।।

লাহুত সাগর বিন্দু – প্রকাশি নাছুত সিন্ধু ।
আপে আপে স্মরে বন্ধু- লা এলাহা ইল্লাল্লাহ ।।

আদম জাতি প্ৰভু ভেদি করি তারে প্রতিনিধি ।
দিল মোট মৰ্ম আদি-লা এলাহা ইল্লাল্লাহ ।।

প্রেম সাগরে দিয়া ক্ষেফা-সপ্ত মঞ্জিল ছয় লতিফা।
অহরহ করে জপা-লা এলাহা ইল্লাল্লাহ ।।

এই ভব প্রেম স্কুল-কাৰ্য যত পাঠ্যতুল।
পাঠ কর পাঠ্যমূল-লা এলাহা ইল্লাল্লাহ ।।

ভব স্কুলে জনে জনে—অহরহ সর্বস্থানে ।
পড়ে জাহেরে বাতেনে-লা এলাহা ইল্লাল্লাহ ।।

মকবুল অজ্ঞানে কহে-সার কলমা আদম হয়ে ।
পড় নিজ পরিচয়ে-লা এলাহা ইল্লাল্লাহ ।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী (মকবুল)

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

আমার দীন দরদি মাঝি ভাই

  • Sub Title: আমায় পার করে দাও যাব সে পারে
রাধারমণ দত্ত

আইস ধনী রতন মন্দিরে

  • Sub Title: ভাবে পুলকিত ধনী পাইয়া বন্ধরে
রাধারমণ দত্ত

সজনি আমি পাই না ধৈর্য ধরিতে

  • Sub Title: শ্যাম পিরিতে করিয়াছে উদাসিনী
রাধারমণ দত্ত

কি করিতাম তোরে রে পুষ্প

  • Sub Title: রজনী প্ৰভাত হইল ভাসাইতাম সাগরে ধু
মাইজভাণ্ডারী গান

বল অহে সখিগণ করি কি

  • Sub Title: দর্শন আশা দিয়ে প্রিয়ে বিচ্ছেদে জ্বালায়
রাধারমণ দত্ত

সই গো আমি রইলাম কার আশায়

  • Sub Title: পাষাণে বান্ধিছে হিয়া দারুণ কালায়
রাধারমণ দত্ত

বাজায় বাঁশি ঘনাইয়া ওগো

  • Sub Title: নিগূঢ় কদম্বতলে বাঁশি বাজায় রাত্ৰিদিনে গো
রাধারমণ দত্ত

সখী দেখো রঙ্গে কেলি

  • Sub Title: দুই তনু এক করি করে তারা কেলি বামেতে রাধিকা দেখো
মাইজভাণ্ডারী গান

লহ লহ প্রাণপতি

  • Sub Title: বিচ্ছেদ জ্বালা সইতে নারি এলাম এবার প্রাণ ত্যাজিতে
রাধারমণ দত্ত

হরে কৃষ্ণ নাম জপ অবিরাম

  • Sub Title: নামে বিরাম দিও না হরিনামে বিরাম দিও না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন