আজি এ নিরালা কুঞ্জে আমার অঙ্গ-মাঝে
বরণের ডালা সেজেছে আলোকমালার সাজে।।
নব বসন্তে লতায় লতায় পাতায় ফুলেবাণীহিল্লোল উঠে প্রভাতের স্বর্ণকূলে,
আমার দেহের বাণীতে সে গান উঠিছে দুলে-
এ বরণগান নাহি পেলে মান মরিব লাজে।
ওহে প্রিয়তম, দেহে মনে মম ছন্দ বাজে।।অর্ঘ্য তোমার আনি নি ভরিয়া বাহির হতে,
ভেসে আসে পূজা পূর্ণা প্রাণের আপণ স্রোতে।
মোর তনুময় উচ্ছলে হূদয় বাঁধনহারা,
অধীরতা তারি মিলনে তোমারি হোক-না সারা
ঘন যামিনীর আঁধারে যেমন জ্বলিছে তারা,
দেহ ঘেরি মম প্রাণের চমক তেমনি রাজে-
সচকিত আলো নেচে উঠে মোর সকল কাজে।।
আজি এ নিরালা কুঞ্জে আমার
- Sub Title: বরণের ডালা সেজেছে আলোকমালার সাজে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 6
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
তোমরা আর আমায় কালার কথা বলো না
- Sub Title: ঠেকে শিখলাম গো, কালো রূপ আর হেরবো না
হরি সংকীর্তনে নাচে গৌর নিতাই
- Sub Title: কি অমৃত নাম আনিয়াছে রে আরো অ মাধাই
আজি সখী নিদ্রাভাসে গো সখী
- Sub Title: আমি জাগিলাম তরাসে রে শ্যামকালিয়া
আর তো কালার সে ভাব নাইকো সই
- Sub Title: সে না তেজিয়ে মদন, প্রেম-পাথারে খেলছে সদায় প্রেম-ঝাঁপই
রাইরূপে শ্যাম অঙ্গ ঢাকা
- Sub Title: কি হেরিলাম গৌর বাঁকা
দয়াল, তোমার নামের তারিফ করি
- Sub Title: সাধ্য কি আমার
থাক সুন্দর ভুল আমার ছলনা-মধুর তব মন
- Sub Title: ছলনা-মধুর তব মন
কী আনন্দে কুঞ্জ সাজায়
- Sub Title: সখী গো
আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়
- Sub Title: আরে তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয়
চলেছে হরি নামের গাড়ী
- Sub Title: আয় কে যাবি বৃন্দাবন
বাংলা
English 
Comments