আমার মালায় ফুলের দলে আছে লেখা বসন্তের মন্ত্রলিপি।
এর মাধুর্যে আছে যৌবনের আমন্ত্রণ।
শাহানা রাগিণী এর রাঙা রঙে রঞ্জিত,মধুকরের ক্ষুধা অশ্রুর ছন্দে, গন্ধে তার গুঞ্জরে।।
আন্ গো ডালা গাঁথ্ গো মালা,
আন্ মাধবী মালতী অশোকমঞ্জরী, আয় তোরা আয়।
আন করবী রঙ্গন কাঞ্চন রজনীগন্ধা প্রফুল্লমল্লিকা, আয় তোরা আয়।
মালা পর গো মালা পর্ সুন্দরী-
ত্বরা কর্ গো ত্বরা কর্।
আজি পূর্ণিমারাতে জাগিছে চন্দ্রমা,
বকুলকুঞ্জ দক্ষিণবাতাসে দুলিছে কাঁপিছে
থরোথরো মৃদু মর্মরি।
নৃত্যপরা বনাঙ্গনা বনাঙ্গনে সঞ্চরে,
চঞ্চলিত চরণ ঘেরি মঞ্জীর তার গুঞ্জরে আহা।
দিস নে মধুরাতি বৃথা বহিয়ে উদাসিনী হায় রে।
শুভলগন গেলে চলে ফিরে দেবে না ধরা-
সুধাপসরা ধুলায় দেবে শূন্য করি, শুকাবে বঞ্জুলমঞ্জরী।
চন্দ্রকরে অভিষিক্ত নিশীথে ঝিল্লিমুখর বনছায়ে
তন্দ্রাহারাপিকবিরহকাকলি-কূজিত দক্ষিণবায়ে
মালঞ্চ মোর ভরল ফুলে ফুলে ফুলে গো
কিংশুকশাখা চঞ্চল হল দুলে দুলে দুলে গো।।
আমার মালার ফুলের দলে আছে লেখা বসন্তের মন্ত্রলিপি
- Sub Title: এর মাধুর্যে আছে যৌবনের আমন্ত্রণ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 16
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
নিদিয়া পাষাণ বন্ধু রে
- Sub Title: বন্ধুরে শুনি প্ৰাণ বন্ধ তুমি নি আমার রে
কার কাছে জানাব মনের দুঃখরে তুমি বিনে
- Sub Title: কে আছে আমার দরদি এ তিন ভুবনে রে
আর কি আমি ছাড়ব তোরে
- Sub Title: মন দিয়ে মন নাই বা পেলেম
সজনি গো, শাঙন গগনে
- Sub Title: শাঙন গগনে ঘোর ঘনঘটা
বড়ো বিস্ময় লাগে হেরি তোমারে
- Sub Title: কোথা হতে এলে তুমি হৃদিমাঝারে
ওরম তাকিও না
- Sub Title: আমার চোখের ভাষা যায় হারিয়ে
দুষী হইলাম প্ৰাণ সই কালিয়ার লাগিয়া
- Sub Title: যে জানে পিরিতির বাও ঘুমাইয়া থাকে চাইয়া
হরি বল রে অজ্ঞান মন
- Sub Title: মনুষ্য দুর্লভ জনম গেলে নি আর পাওয়া যায়? ধু-
কে রঙ লাগালে বনে বনে
- Sub Title: ঢেউ জাগালে সমীরণে
তুমি কি গো পিতা আমাদের
- Sub Title: ওই-যে নেহারি মুখ অতুল স্নেহের
জাগো ভাই দলে দলে
- Sub Title: শ্রোতা যত ভূমণ্ডলে
একদিন আসবে পরকাল
- Sub Title: ছরকাত ও মৌত
বাংলা
English 
Comments