“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ঝাঁকড়া চুলের মেয়ের কথা
ঝাঁকড়া চুলের মেয়ের কথা
  • Sub Title: কোন্ দেশে যে চলে গেছে সে চঞ্চলিনী

ঝাঁকড়া চুলের মেয়ের কথা কাউকে বলি নি,
কোন্ দেশে যে চলে গেছে সে চঞ্চলিনী।
সঙ্গী ছিল কুকুর কালু, বেশ ছিল তার আলুথালু

আপনা-‘পরে অনাদরে ধুলায় মলিনী।।

হুটোপাটি ঝগড়াঝাটি ছিল নিষ্কারণেই।
দিঘির জলে গাছের ডালে গতি ক্ষণে-ক্ষণেই।
পাগলামি তার কানায় কানায় খেয়াল দিয়ে খেলা বানায়,
উচ্চহাসে কলভাষে কল’কলিনী।।

দেখা হলে যখন-তখন বিনা অপরাধে
মুখভঙ্গী করত আমায় অপমানের ছাঁদে।
শাসন করতে যেমন ছুটি হঠাৎ দেখি ধুলায় লুটি
কাজল আঁখি চোখের জলে ছল’ছলিনী।।

আমার সঙ্গে পঞ্চাশ বার জন্মশোধের আড়ি,
কথায় কথায় নিত্যকালের মতন ছাড়াছাড়ি।
ভাকলে তারে ‘পুঁট্‌লি’ ব’লে সাড়া দিত মর্‌জি হলে,
ঝগড়া-দিনের নাম ছিল তার স্বর্ণনলিনী।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বসন্ত, তোর শেষ ক’রে দে
বসন্ত, তোর শেষ ক’রে দে

বসন্ত, তোর শেষ ক’রে দে

  • Sub Title: ফুল ফোটাবার খ্যাপামি তার উদ্দামতরঙ্গ
মোহান্তের মোহ-অন্তের গান
মোহান্তের মোহ-অন্তের গান

মোহান্তের মোহ-অন্তের গান

  • Sub Title: ডুবাল পাপ-চণ্ডাল তোদের বাংলা দেশের কাশী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন