“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমরা লক্ষ্মীছাড়ার দল
আমরা লক্ষ্মীছাড়ার দল
  • Sub Title: সদা করেছি টলোমল

আমরা লক্ষ্মীছাড়ার দল ভবের পদ্মপত্রে জল
সদা করেছি টলোমল।
মোদের আসা-যাওয়া শূন্য হাওয়া, নাইকো ফলাফল।।

নাহি জানি করণ-কারণ, নাহি জানি ধরন-ধারণ,
নাহি মানি শাসন-বারণ গো-
আমরা আপন রোখে মনের ঝোঁকে ছিঁড়েছি শিকল।।

লক্ষ্মী, তোমার বাহনগুলি ধনে পুত্রে উঠুন ফুলি,
লুঠুন তোমার চরণধূলি গো-
আমরা স্কন্ধে লয়ে কাঁথা ঝুলি ফিরব ধরাতল।
তোমার বন্দরেতে বাঁধা ঘাটে বোঝাই-করা সোনার পাটে
অনেক রত্ন অনেক হাটে গো-
আমরা নোঙর-ছেঁড়া ভাঙা তরী ভেসেছি কেবল।।

আমরা এবার খুঁজে দেখি অকূলেতে কূল মেলে কি,
দ্বীপ আছি কি ভবসাগরে।
যদি সুখ না জোটে দেখব ডুবে কোথায় রসাতল।
আমরা জুটে সারা বেলা করব হতভাগার মেলা,
গাব গান খেলব খেলা গো-
কন্ঠে যদি গান না আসে করব কোলাহল।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কি দেখিলাম গো গৌররূপ, চমৎকার নদীয়ায়
কি দেখিলাম গো গৌররূপ, চমৎকার নদীয়ায়

কি দেখিলাম গো গৌররূপ, চমৎকার নদীয়ায়

  • Sub Title: গৌরার হাতে লুটা মাথায় জটা কপালে চন্দনের ফোটা তার
আমার দেশের মাটি
আমার দেশের মাটি

আমার দেশের মাটি

  • Sub Title: ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন