আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে-
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।
আমরা যা খুশি তাই করি,তবু তাঁর খুশিতেই চরি,
আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে-
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।
রাজা সবারে দেন মান,
সে মান আপনি ফিরে পান,
মোদের খাটো ক’রে রাখে নি কেউ কোনো অসত্যে-
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।
আমরা চলব আপন মতে,
শেষে মিলব তাঁরি পথে,
মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে-
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।
আমরা সবাই রাজা
- Sub Title: নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 7
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
হতে চাও হুজরের দাসী
- Sub Title: মনে গিল্লাত পোরা রাশি রাশি
বন্ধুর বাঁশি মন উদাসী করিলো আমারে
- Sub Title: নাম ধরিয়া বাজে বাঁশি ঘরের দুয়ারে ধু
কত কথা ছিল বলিবার, বলা হলো না
- Sub Title: বুকে পাষাণসম রহিল তারই বেদনা
আবার মোরে পাগল করে দিবে কে
- Sub Title: হৃদয় যেন পাষাণ-হেন বিরাগ-ভরা বিবেকে
হে চির-সুন্দর, বিশ্ব-চরাচর
- Sub Title: তোমারি মনোহর রূপের ছায়া
চেয়ে দেখনা রে মন দিব্যনজরে
- Sub Title: চার চাঁদে দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে
কংসের পিরিতে দিন গেলো সজনী লো
- Sub Title: কংসের পিরিতে দিন গেলো ধু
এবারের দুর্ভিক্ষের আগুন লাগল কলিজায় রে
- Sub Title: প্রাণী যায় প্রাণী যায় রে
যার মুখে হরিকথা নাই, মন তার কাছে তুমি যাইও না
- Sub Title: মন রে একাই এসেছে ভুবন মাঝারে
আল্লাহ্ বলো মনরে পাখি - মন পাখি
- Sub Title: ভবে কেউ হবেনা সাথের সাথী
কেন রে চাস ফিরে ফিরে চলে আয় রে চলে আয়
- Sub Title: এরা প্রাণের কথা বোঝে না যে হৃদয়কুসুম দলে যায়
বাংলা
English 
Comments