আমরা যে শিশু অতি, অতিক্ষুদ্র মন-
পদে পদে হয়, পিতা, চরণস্খলন।।
রুদ্রমুখ কেন তবে দেখাও মোদের সবে।কেন হেরি মাঝে মাঝে ভ্রুকুটি ভীষণ।।
ক্ষুদ্র আমাদের ‘পরে করিয়ো না রোষ-
স্নেহবাক্যে বলো, পিতা, কী করেছি দোষ।
শতবার লও তুলে, শতবার পড়ি ভুলে-
কী আর করিতে পারে দুর্বল যে জন।।পৃথ্বীর ধূলিতে, দেব, মোদের ভবন-
পৃথ্বীর ধূলিতে অন্ধ মোদের নয়ন।
জন্মিয়াছি শিশু হয়ে, খেলা করি ধূলি লয়ে-
মোদের অভয় দাও দুর্বলশরণ।।একবার ভ্রম হলে আর কি লবে না কোলে,
অমনি কি দূরে তুমি করিবে গমন।
তা হলে যে আর কভু উঠিতে নারিব প্রভু,
ভূমিতলে চিরদিন রব অচেতন।।
আমরা যে শিশু অতি অতিক্ষুদ্র মন
- Sub Title: পদে পদে হয় পিতা চরণস্খলন
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 6
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
কোন্ সুদূরের চেনা বাঁশীর
- Sub Title: ওরে আমার পলাতকা!
আমি দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার - ভোজবাজি
- Sub Title: দেখতে দেখতে কেবা কোথা যায়
গান গাহে মিসি বাবা শুনিয়া শুধায় হাবা
- Sub Title: খুকি কাঁদে কেন বাবা ফোড়া কি কাটিছে ওর?
হরদম পড় ইল্লাল্লা আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা
- Sub Title: আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা
রাই বিনে প্রাণ যায় না রাখা
- Sub Title: যা রে সুবল আইনে দেখা
কোন ভাবে আইলামরে নিতাই
- Sub Title: চৈতন্যের হাটে মাইরা খাইলাম রে
দিনের বিচার করো
- Sub Title: দিনশেষে তব সমুখে দাঁড়ানু ওহে জীবনেশ্বর
আমি ‘মদিনা’ মহারাজার মেয়ে, সকলের জানা আছে
- Sub Title: নৌজোয়ান! তুমি কার ছেলে তুমি কেন এলে মোর কাছে
আহাদে আহাম্মদ এসে নবি নাম তাই জানালে
- Sub Title: নবি যে তনে করিলেন সৃষ্টি সে তন কোথায় রাখিলে
পিরিতের বিষম জ্বালা
- Sub Title: করছে না যেজন সেই ভালা
ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন
- Sub Title: কোন্খানে আজ পাই
বাংলা
English 
Comments