আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়।
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়।।
বনের ছায়া মনের সাথি, বাসনা নাহি কিছু-পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু-
বেণুর পাতা মিশায় গাথা নীরব ভাবনায়।।
মেঘের খেলা গগনতটে অলস লিপি-লিখা,
সুদূর কোন্ স্মরণপটে জাগিল মরীচিকা।
চৈত্রদিনে তপ্ত বেলা তৃণ-আঁচল পেতে
শূন্যতলে গন্ধ-ভেলা ভাসায় বাতাসেতে-
কপোত তাকে মধুকশাখে বিজন বেদনায়।।
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়
- Sub Title: শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 20
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমরা পানের নেশার পাগল
- Sub Title: পান-বেহুঁশে আয় রেখে ওই সাকির বিলোল্ আঁখির পাশ
যে জন গুরুর দ্বারে জাত বিকিয়েছে
- Sub Title: তার কি আর জাতির ভয় আছে
শ্যামরূপ হেরিয়া আমার প্রাণ কান্দেগো
- Sub Title: অয়গো গৃহে রইতে নারি ধৈর্য গো ধরিয়া চি
তুমি আমায় করবে মস্ত লোক
- Sub Title: দেবে লিখে রাজার টিকে
নয়ন ঠারে ঠারে গো ঐ যে রূপবাণে
- Sub Title: এগো কুক্ষণে হইল গো দেখা নয়নে নয়নে
পূর্বাচলের পানে তাকাই অস্তাচলের ধারে আসি
- Sub Title: ডাক দিয়ে যার সাড়া না পাই তার লাগি আজ বাজাই বাঁশি
সরল তুমি শান্ত তুমি নূরের পুতুলা
- Sub Title: সরল জানিয়া নাম রাখি সরলা
সজনি গো, শাঙন গগনে
- Sub Title: শাঙন গগনে ঘোর ঘনঘটা
টলমল টলমল পদভরে
- Sub Title: বীরদল চলে সমরে
অকৈতব কৃষ্ণনামে আমার মন মজিল কই
- Sub Title: আমার মন মজিল কইগো আমার মন মজিল কই
আজব এক রসিক নাগর ভাসছে রসে
- Sub Title: রসে
বাংলা
English 
Comments