আজু সখি মুহু মুহু
গাহে পিক কুহু কুহু,
কুঞ্জবনে দুঁহু দুঁহুদোঁহার পানে চায়।
যুবন-মদ-বিলসিত,
পুলকে হিয়া উলসিত,
অবশ তনু অলসিত
মূরছি জনু যায়!
আজু মধু চাঁদনী
প্রাণ-উনমাদনী,
শিথিল সব বাঁধনী,
শিথিল ভই লাজ।
বচন মৃদু মরমর,
কাঁপে রিঝ থরথর,
শিহরে তনু জরজর
কুসুম-বন মাঝ!
মলয় মৃদু কলয়িছে,
চরণ নহি চলয়িছে,
বচন মুহু খলয়িছে,
অঞ্চল লুটায়!
আধফুট শতদল,
বায়ুভরে টলমল,
আঁখি জনু ঢলঢল
চাহিতে নাহি চায়!
অলকে ফুল কাঁপয়ি
কপোলে পড়ে ঝাঁপয়ি,
মধু অনলে তাপয়ি
খসয়ি পড়ু পায়!
ঝরই শিরে ফুলদল,
যমুনা বহে কলকল,
হাসে শশি ঢলঢল
ভানু মরি যায়!
আজু সখি মুহু মুহু
- Sub Title: গাহে পিক কুহু কুহু
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 113
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আমরা চাষ করি আনন্দে
- Sub Title: মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে
ওগো জলের রানী
- Sub Title: ঢেউ দিয়ো না দিয়ো না ঢেউ দিয়ো না গো-
ও গান আর গাস্ নে, গাস নে, গাস্ নে
- Sub Title: যে দিন গিয়েছে সে আর ফিরিবে না-
দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসো হে হৃদয়নাথ
- Sub Title: কল্যাণকরে মঙ্গলডোরে বাঁধিয়া রাখো হে দোঁহার হাত
পোহালো পোহালো বিভাবরী
- Sub Title: পূর্বতোরণে শুনি বাঁশরি
না, যেয়ো না যেয়ো নাকো
- Sub Title: মিলনপিয়াসী মোরা- কথা রাখো কথা রাখো
কিছু বলব ব’লে এসেছিলেম
- Sub Title: রইনু চেয়ে না ব’লে
বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক
- Sub Title: যায় যদি সে যাক
ঝাঁকড়া চুলের মেয়ের কথা
- Sub Title: কোন্ দেশে যে চলে গেছে সে চঞ্চলিনী
আজি উন্মাদ মধুনিশি ওগো
- Sub Title: তুমি এ বিপুল ধরণীর পানে কী দেখিছ একা বসি
এসো শরতের অমল মহিমা, এসো হে ধীরে
- Sub Title: চিত্ত বিকাশিবে চরণ ঘিরে
অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী-উৎসবে
- Sub Title: আনন্দের মধুপাত্র পরিপূর্ণ করি দিবে কবে
বাংলা
English