“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও
  • Sub Title: আমরা তীরেতে দাঁড়ায়ে চাহিয়া থাকি মরমে গুমরি মরিছে কামনা কত

তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও কুলুকুলুকল নদীর সোতের মতো।
আমরা তীরেতে দাঁড়ায়ে চাহিয়া থাকি, মরমে গুমরি মরিছে কামনা কত।
আপনা-আপনি কানাকানি কর সুখে, কৌতুকছটা উছলিছে চোখে মুখে,

কমলচরণ পড়িছে ধরণী-মাঝে, কনকনূপুর রিনিকি ঝিনিকি বাজে।।

অঙ্গে অঙ্গ বাঁধিছ রঙ্গপাশে, বাহতে বাহুতে জড়িত ললিত লতা।
ইঙ্গিতরসে ধ্বনিয়া উঠিছে হাসি, নয়নে নয়নে বহিছে গোপন কথা।
আঁখি নত করি একেলা গাঁথিছ ফুল, মুকুর লইয়া যতনে বাঁধিছ চুল।
গোপন হৃদয়ে আপনি করিছ খেলা-
কী কথা ভাবিছ, কেমনে কাটিছে বেলা।।

আমরা বৃহৎ অবোধ ঝড়ের মতো আপন আবেগে ছুটিয়া চলিয়া আসি,
বিপুল আঁধারে অসীম আকাশ ছেয়ে টুটিবারে চাহি আপন হৃদয়রাশি।
তোমরা বিজুলি হাসিতে হাসিতে চাও, আঁধার ছেদিয়া মরম বিধিয়া দাও-
গগনের গায়ে আগুনের রেখা আঁকি চকিত চরণে চলে যাও দিয়ে ফাঁকি।।

অযতনে বিধি গড়েছে মোদের দেহ, নয়ন অধর দেয় নি ভাষায় ভরে-
মোহনমধুর মন্ত্র জানি নে মোরা, আপনা প্রকাশ করিব কেমন ক’রে।
তোমরা কোথায় আমরা কোথায় আছি,
কোনো সুলগনে হব না কি কাছাকাছি-
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাবে, আমরা দাঁড়ায়ে রহিব এমনি ভাবে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কো তুঁহু বোলবি মোয়
কো তুঁহু বোলবি মোয়

কো তুঁহু বোলবি মোয়

  • Sub Title: হৃদয়-মাহ মঝু জাগসি অনুখন আঁখ-উপর তুঁহু রচলহি আসন
একি অন্ধকার এ ভারতভূমি
একি অন্ধকার এ ভারতভূমি

একি অন্ধকার এ ভারতভূমি

  • Sub Title: বুঝি পিতা তারে ছেড়ে গেছ তুমি
হরি বলিয়াছে হরি বলিয়াছে
হরি বলিয়াছে হরি বলিয়াছে

হরি বলিয়াছে হরি বলিয়াছে

  • Sub Title: ব্ৰজ হইতে সোনার মানুষ নইদে আসিয়াছে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন