“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে
তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে
  • Sub Title: শরৎ-প্রাতের প্রথম শিশির প্রথম শিউলিফুলে

তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে,
শরৎ-প্রাতের প্রথম শিশির প্রথম শিউলিফুলে।।
আকাশপারের ইন্দ্রধনু ধরার পারে নোওয়া,

নন্দনেরই নন্দিনী গো চন্দ্রলেখায় ছোঁওয়া,
প্রতিপদে চাঁদের স্বপন শুভ্র মেঘে ছোঁওয়া-
স্বর্গলোকের গোপন কথা মর্তে এলে ভুলে।।
তুমি কবির ধেয়ান-ছবি পূর্বজনম-স্মৃতি,
তুমি আমার কুড়িয়ে পাওয়া হারিয়ে-যাওয়া গীতি।
যে কথাটি যায় না বলা রইলে চুপে চুপে,
তুমি আমার মুক্তি হয়ে এলে বাঁধনরূপে-
অমল আলোর কমলবনে ডাকলে দুয়ার খুলে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তোমা ছাড়া বলো কবে রাই
তোমা ছাড়া বলো কবে রাই

তোমা ছাড়া বলো কবে রাই

  • Sub Title: সেই কারণ্য লোভে ভেসেছিলাম একাই
পথ চলিতে যদি চকিতে
পথ চলিতে যদি চকিতে

পথ চলিতে যদি চকিতে

  • Sub Title: কভু দেখা হয় পরান-প্রিয়!
আজি শরততপনে প্রভাতস্বপনে
আজি শরততপনে প্রভাতস্বপনে

আজি শরততপনে প্রভাতস্বপনে

  • Sub Title: ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো
 সামান্য কি অধর চাঁদ পাবে
সামান্য কি অধর চাঁদ পাবে

সামান্য কি অধর চাঁদ পাবে

  • Sub Title: যার লেগে হল যোগী দেবের দেব মহাদেব

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন