“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমরা যে শিশু অতি, অতিক্ষুদ্র মন
আমরা যে শিশু অতি, অতিক্ষুদ্র মন
  • Sub Title: পদে পদে হয় পিতা চরণস্খলন

আমরা যে শিশু অতি, অতিক্ষুদ্র মন-
পদে পদে হয়, পিতা, চরণস্খলন।।
রুদ্রমুখ কেন তবে দেখাও মোদের সবে।

কেন হেরি মাঝে মাঝে ভ্রূকুটি ভীষণ।।

ক্ষুদ্র আমাদের ‘পরে করিয়ো না রোষ-
স্নেহবাক্যে বলো, পিতা, কী করেছি দোষ!
শতবার লও তুলে, শতবার পড়ি ভুলে-
কী আর করিতে পারে দুর্বল যে জন।।

পৃথ্বীর ধূলিতে, দেব, মোদের ভবন-
পৃথীর ধূলিতে অন্ধ মোদের নয়ন।
জন্মিয়াছি শিশু হয়ে, খেলা করি ধূলি লয়ে-
মোদের অভয় দাও দুর্বলশরণ।।

একবার ভ্রম হলে আর কি লবে না কোলে,
অমনি কি দূরে তুমি করিবে গমন।
তা হলে যে আর কভু উঠিতে নারিব প্রভু
ভূমিতলে চিরদিন রব অচেতন।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মিলিল মিলিল মিলিল রে
মিলিল মিলিল মিলিল রে

মিলিল মিলিল মিলিল রে

  • Sub Title: আজ কুঞ্জে রাধা কানাই মিলিল রে
পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না
পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না

পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না

  • Sub Title: হরির নাম নিলে রে মন যাবে রে ভবের যন্ত্ৰণা
আমার একী বিপদ ঘটলো গো
আমার একী বিপদ ঘটলো গো

আমার একী বিপদ ঘটলো গো

  • Sub Title: গুরুর নামটি নিবার আমার সময় নাই
রাই কেন তুই হইলে এমন
রাই কেন তুই হইলে এমন

রাই কেন তুই হইলে এমন

  • Sub Title: দিয়া মুখের হাসি আমায় ভালোবাসি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন