আমাদের শান্তিনিকেতন আমাদের সব হতে আপন।
তার আকাশ-ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে,
মোরা বারে বারে দেখি তারে নিত্যই নূতন।।মোদের তরুমূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা,
মোদের নীল গগনের সোহাগ-মাখা সকাল-সন্ধ্যাবেলা।
মোদের শালের ছায়াবীথি বাজায় বনের কলগীতি,
সদাই পাতার নাচে মেতে আছে আম্লকী-কানন।।
আমরা যেথায় মরি ঘুরে সে যে যায় না কভু দূরে,
মোদের মনের মাঝে প্রেমের সেতার বাঁধা যে তার সুরে।
মোদের প্রাণের সঙ্গে প্রাণে সে যে মিলিয়েছে এক তানে,
মোদের ভাইয়ের সঙ্গে ভাইকে সে সে করেছে এক-মন।।
আমাদের শান্তিনিকেতন আমাদের সব হতে আপন
- Sub Title: তার আকাশ-ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 120
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ওগো জলের রানী
- Sub Title: ঢেউ দিয়ো না দিয়ো না ঢেউ দিয়ো না গো-
কার হাতে যে ধরা দেব, প্রাণ
- Sub Title: তাই ভাবতে বেলা অবসান
আমার রাত পোহালো শারদ প্রাতে
- Sub Title: বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে
ফুরোলো ফুরোলো এবার পরীক্ষার এই পালা
- Sub Title: পার হয়েছি আমি অগ্নিদহন-জ্বালা
সকাল বেলার কুঁড়ি আমার বিকালে যায় টুটে
- Sub Title: মাঝখানে হায় হয় নি দেখা উঠল যখন ফুটে
ওঠো রে মলিনমুখ, চলো এইবার
- Sub Title: এসো রে তৃষিত-বুক রাখো হাহাকার
মাটির বুকের মাঝে বন্দী যে জল মিলিয়ে থাকে
- Sub Title: মাটি পায় না পায় না মাটি পায় না তাকে
তারে দেহে গো আনি
- Sub Title: ওই রে ফুরায় বুঝি অন্তিম যামিনী
দখিন হাওয়া, জাগো জাগো
- Sub Title: আমি বেণু আমার শাখায় নীরব যে হায় কতনা গান জাগো জাগো
ডেকেছেন প্রিয়তম, কে রহিবে ঘরে
- Sub Title: ডাকিতে এসেছি তাই চলো ত্বরা ক’রে
গোলাপ ফুল ফুটিয়ে আছে
- Sub Title: ফুলের মধু লুটিতে গিয়ে কাঁটার ঘা খাস নে
যাওয়া-আসারই এই কি খেলা
- Sub Title: খেলিলে হে হৃদিরাজা সারা বেলা
বাংলা
English