“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ
ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ
  • Sub Title: আমি মর্মের কথা অন্তরব্যথা কিছুই নাহি কব-

ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ,
আমি মর্মের কথা অন্তরব্যথা কিছুই নাহি কব-
শুধু জীবন মন চরণে দিনু বুঝিয়া লহো সব।

(দিনু চরণতলে- কথা যা ছিল দিনু চরণতলে-
প্রাণের বোঝা বুঝে লও, দিনু চরণতলে।)
আমি কী আর কব।।
এই সংসারপথসঙ্কট অতি কণ্টকময় হে,
আমি নীরবে যাব হৃদয়ে লয়ে প্রেমমুরতি তব।
(নীরবে যাব- পথের কাঁটা মানব না, নীরবে যাব।
হৃদয়ব্যথায় কাঁদব না, নীরবে যাব।)
আমি কী আর কব।।
আমি সুখদুখ সব তুচ্ছ করিনু প্রিয়-অপ্রিয় হে-
তুমি নিজ হাতে যাহা সঁপিবে তাহা মাথায় তুলিয়া লব।
(আমি মাথায় লব- যাহা দিবে তাই মাথায় লব-
সুখ দুখ তব পদধুলি ব’লে মাথায় লব।)
আমি কী আর কব।।
অপরাধ যদি ক’রে থাকি পদে, না করো যদি ক্ষমা,
তবে পরানপ্রিয় দিয়ো হে দিয়ো বেদনা নব নব।
(দিয়ো বেদনা- যদি ভালো বোঝ দিয়ো বেদনা-
বিচারে যদি দোষী হই দিয়ো বেদনা।)
আমি কী আর কব।।
তবু ফেলো না দূরে, দিবসশেষে ডেকে নিয়ো চরণে-
তুমি ছাড়া আর কী আছে আমার! মৃত্যু-আঁধার ভব।
(নিয়ো চরণে- ভবের খেলা সারা হলে নিয়ো চরণে-
দিন ফুরাইলে, দীননাথ, নিয়ো চরণে।)
আমি কী আর কব।।

এই গানের সাথে ১৮৯ পৃষ্ঠার গানের সাদৃশ্য রয়েছে তবে শব্দের ভিন্নতা রয়েছে।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমরা বসব তোমার সনে
আমরা বসব তোমার সনে

আমরা বসব তোমার সনে

  • Sub Title: তোমার শরিক হব রাজার রাজা
আশু-প্রয়াণ গীতি
আশু-প্রয়াণ গীতি

আশু-প্রয়াণ গীতি

  • Sub Title: বাংলার বাণী বাংলার বীর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন