“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কোথা আছ, প্রভু, এসেছি দীনহীন
কোথা আছ, প্রভু, এসেছি দীনহীন
  • Sub Title: আলয় নাহি মোর অসীম সংসারে!

কোথা আছ, প্রভু, এসেছি দীনহীন,
আলয় নাহি মোর অসীম সংসারে!
অতি দূরে দূরে ভ্রমিছি আমি হে ‘প্রভু প্রভু’ ব’লে ডাকি কাতরে।।

সাড়া কি দিবে না। দীনে কি চাবে না।। রাখিবে ফেলিয়ে অকূল আঁধারে?
পথ যে জানি নে, রজনী আসিছে, একেলা আমি যে এ বনমাঝারে।।
জগতজননী, লহো লহো কোলে, বিরাম মাগিছে শ্রান্ত শিশু এ।
পিয়াও অমৃত, তৃষিত সে অতি- জুড়াও তাহারে স্নেহ বরষিয়ে।।
ত্যজি সে তোমারে গেছিল চলিয়ে, কাঁদিছে আজিকে পথ হারাইয়ে-
আর সে যাবে না, রহিবে সাথ-সাথ ধরিয়ে তব হাত ভ্রমিবে নির্ভয়ে।।
এসো তবে, প্রভু, স্নেহনয়নে এ-মুখ-পানে চাও- ঘুচিবে যাতনা,
পাইব নব বল, মুছিব অশ্রুজল, চরণ ধরিয়ে পূরিবে কামনা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আশিকে সুলতান খাজা রাজাধিরাজ
আশিকে সুলতান খাজা রাজাধিরাজ

আশিকে সুলতান খাজা রাজাধিরাজ

  • Sub Title: ও শাহানশাহী দরবার তুমি গরিবে নেওয়াজ
চিঁড়েতন হর্তন ইস্কাবন
চিঁড়েতন হর্তন ইস্কাবন

চিঁড়েতন হর্তন ইস্কাবন

  • Sub Title: অতি সনাতন ছন্দে কর্‌তেছে নর্তন
কালা রে তোর রং কালা
কালা রে তোর রং কালা

কালা রে তোর রং কালা

  • Sub Title: প্ৰাণ দিলে প্ৰাণ মিশে নারে ধু
মনের হল মতি মন্দ
মনের হল মতি মন্দ

মনের হল মতি মন্দ

  • Sub Title: তাইতে রইলাম আমি জন্ম-অন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন