“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
  • Sub Title: আমি বাইব না মোর খেয়াতেরী এই ঘাটে

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতেরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা,

মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে-
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।

যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়-
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,
কাটবে দিন কাটবে,
কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা,
ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি-
চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি।
সকল খেলায় করবে খেলা এই আমি- আহা,
নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু-ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আন্‌মনা আন্‌মনা
আন্‌মনা আন্‌মনা

আন্‌মনা আন্‌মনা

  • Sub Title: তোমার কাছে আমার বাণীর মাল্যখানি আনব না
আমা-তরে অকারণে
আমা-তরে অকারণে

আমা-তরে অকারণে

  • Sub Title: আমা-তরে অকারণে ওগো পিতা ভেবো না
দুখের কথা তোমায় বলিব না
দুখের কথা তোমায় বলিব না

দুখের কথা তোমায় বলিব না

  • Sub Title: যা-কিছু দিয়েছ তাই পেয়ে নাথ সুখে আছি আছি হরষে
সুখের মাঝে তোমায় দেখেছি
সুখের মাঝে তোমায় দেখেছি

সুখের মাঝে তোমায় দেখেছি

  • Sub Title: দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভ’রে
নব কুন্দধবলদলসুশীতলা
নব কুন্দধবলদলসুশীতলা

নব কুন্দধবলদলসুশীতলা

  • Sub Title: অতি সুনির্মলা সুখসমুজ্জলা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন