“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

খেলা কর, খেলা কর্‌ তোরা কামিনীকুসুমগুলি
খেলা কর, খেলা কর্‌ তোরা কামিনীকুসুমগুলি
  • Sub Title: দেখ্ সমীরণ লতাকুঞ্জে গিয়া কুসুমগুলির চিবুক ধরিয়া

খেলা কর্, খেলা কর্ তোরা কামিনীকুসুমগুলি।
দেখ্ সমীরণ লতাকুঞ্জে গিয়া কুসুমগুলির চিবুক ধরিয়া
ফিরায়ে এ ধার, ফিরায়ে ও ধার, দুইটি কপোল চুমে বারবার

মুখানি উঠায়ে তুলি।
তোর খেলা কর্, তোরা খেলা কর্ কামিনীকুসুমগুলি।
কভু পাতা-মাঝে লুকায়ে মুখ, কভু বায়ু-কাছে খুলে দে বুক,
মাথা নাড়ি নাড়ি নাচ্ কভু নাচ্ বায়ু-কোলে দুলি দুলি।
দু দণ্ড বাঁচিবি, খেলা তবে খেলা- প্রতি নিমিষেই ফুরাইছে বেলা,
বসন্তের কোলে খেলাশ্রান্ত প্রাণ ত্যজিবি ভাবনা ভুলি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে
মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে

মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে

  • Sub Title: আমি মানব কী লাগি একাকী ভ্রমি বিস্ময়ে
বঁধুয়া, হিয়াপর আওরে
বঁধুয়া, হিয়াপর আওরে

বঁধুয়া, হিয়াপর আওরে

  • Sub Title: মিঠি মিঠি হাসয়ি মৃদু মধু ভাষয়ি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন