আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়।
ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো।
কী জানি পরান কী যে চায়।।আজি মধুর বাতাসে হৃদয় উদাসে, রহে না আবাসে মন হায়-
কোন্ কুসুমের আশে কোন্ ফুলবাসে সুনীলে আকাশে মন ধায় গো-
কী জানি পরান কী যে চায়।।আজি কে যেন গো নাই, এ প্রভাতে তাই জীবন বিফল হয় গো-
তাই চারি দিকে চায়, মন কেঁদে গায় ‘এ নহে, এ নহে, নয় গো’।
তাই জীবন বিফল হয় গো-
কোন্ স্বপনের দেশে আছে এলোকেশে কোন্ ছায়াময়ী অমরায়।
আজি কোন্ উপবনে, বিরহবেদনে আমারি কারণে কেঁদে যায় গো।
কী জানি পরান কী যে চায়।।আমি যদি গাঁথি গান অথিরপরান, সে গান শুনাব কারে আর।
আমি যদি গাঁথি মালা লয়ে ফুলডালা, কাহারে পরাব ফুলহার।
আমি সে গান শুনাব কারে আর।
আমি আমার এ প্রাণ যদি করি দান, দিব প্রাণ তবে কার পায়।
সদ্য ভয় হ্য় মনে পাছে অযতনে মনে মনে কেহ ব্যথা পায় গো।
কী জানি পরান কী যে চায়।।
আজি শরততপনে প্রভাতস্বপনে
- Sub Title: ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 10
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
দেখব কে তোর কাছে আসে
- Sub Title: তুই রবি একেশ্বরী
দেখ রে দিন কোথা হইতে হয়
- Sub Title: কোন পাকে দিন আসে ঘুরে, কোন পাকে রজনী যায়
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
- Sub Title: পরানসখা বন্ধু হে আমার
রাত পোহালে পাখি বলে দে রে খাই দে রে খাই
- Sub Title: আমি গুরু কার্য মাথায় রেখে কি করি আর কোথায় যাই
বাহির হলেম আমি আপন ভিতর হতে
- Sub Title: নীল আকাশে পাড়ি দেব খ্যাপা হাওয়ার স্রোতে
আমার মালার ফুলের দলে আছে লেখা বসন্তের মন্ত্রলিপি
- Sub Title: এর মাধুর্যে আছে যৌবনের আমন্ত্রণ
ধন্য শ্ৰীচৈতন্য উদয় নদীয়ায়
- Sub Title: হরি নামামৃত আনিয়াছে রে অরে মাধাই
সখিলো, সখিলো, নিকরুণ মাধব
- Sub Title: মথুরাপুর যব যায়
মনরে যে পথে সাঁইর আসা যাওয়া
- Sub Title: তাতে নাই মাটি আর হাওয়া
সে কোন্ বনের হরিণ ছিল আমার মনে
- Sub Title: কে তারে বাঁধন অকারণে
গুরু গো মনের ভ্রান্তি যায় না সংসারে
- Sub Title: ভ্রান্ত মন করো শান্ত, শান্ত হয়ে রই ঘরে
বাংলা
English 
Comments