বিদায় নিয়ে গিয়েছিলেম বারে বারে।
ভেবেছিলেম ফিরব না রে।।
এই তো আবার নবীন বেশেএলেম তোমার হৃদয়দ্বারে।।
কে গো তুমি।- ‘আমি বকুল।’
কে গো তুমি।- ‘আমি পারুল।’
তোমরা কে বা।- ‘আমরা আমের মুকুল গো
এলেম আবার আলোর পারে।’
‘এবার যখন ঝরব মোরা ধরার বুকে
ঝরব তখন হাসিমুখে-
অফুরানের আঁচল ভরে
মরব মোরা প্রাণের সুখে।’
তুমি কে গো।- ‘আমি শিমুল।’
তুমি কে গো।- ‘কামিনী ফুল।’
তোমরা কে বা।- ‘আমরা নবীন পাতা গো
শালের বনে ভারে ভারে।’
বিদায় নিয়ে গিয়েছিলেম বারে বারে
- Sub Title: ভেবেছিলেম ফিরব না রে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 130
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ওরে ভাই, মিথ্যা ভেবো না
- Sub Title: হবার নয় যা কোনমতেই হবেই না সে হতে দেব না
আমরা দুর আকাশের
- Sub Title: বকুলবনের গন্ধে আকুল মউমাছিদের মতো
দুখ দূর করিলে, দরশন দিয়ে মোহিলে প্রাণ
- Sub Title: সপ্ত লোক ভুলে শোক তোমারে চাহিয়ে-
আমায় ক্ষমোহে ক্ষমো, নমো হে নমো
- Sub Title: নৃত্যরসে চিত্ত মম উছল হয়ে বাজে
তোমার মোহন রূপে কে রয় ভুলে
- Sub Title: জানি না কি মরণ নাচে নাচে গো ওই চরণমূলে
হিয়া কাঁপিছে সুখে কি দুখে সখী
- Sub Title: কেন নয়নে আসে বারি
ভাঙা দেউলের দেবতা
- Sub Title: তব বন্দনা রচিতে ছিন্না বীণার তন্ত্রী বিরতা
এমনি করেই যায় যদি দিন যাক না
- Sub Title: মন উড়েছে উডুক-না রে মেলে দিয়ে গানের পাখ্না
আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো
- Sub Title: যেন মেঘরাগিণীরচিত কী সুর দুলালো কর্ণমূলে
মোদের যেমন খেলা তেমনি যে কাজ জানিস নে কি ভাই
- Sub Title: তাই কাজকে কভু আমরা না ডরাই
দুজনে এক হয়ে যাও, মাথা রাখো একের পায়ে
- Sub Title: দুজনের হৃদয় আজি মিলুক তাঁরি মিলন-ছায়ে
আমি পথভোলা এক পথিক এসেছি
- Sub Title: সন্ধ্যাবেলার চামেলি গো সকালবেলার মল্লিকা
বাংলা
English