“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আর কি বসবো এমন সাধুর সাধবাজারে
আর কি বসবো এমন সাধুর সাধবাজারে

সাধুর সাধবাজারে

আর কি বসবো এমন সাধুর সাধবাজারে।
না জানি কোন সময় কী দশা হয় আমারে ।।

সাধুর বাজার কি আনন্দময়
অমাবস্যায় পূর্ণচন্দ্র উদয়
ভক্তির নয়ন যার, সে চাঁদ দৃষ্ট হয় তার
ভববন্ধন জ্বালা যায় গো দূরে ।।

দেবের দুর্লভ পদ সে
সাধু নাম যার শাস্ত্রে ভাসে
ওসে গঙ্গাজননী, পতিতপাবনী
সাধুর চরণ সেও তো বাঞ্ছা করে ।।

আমি দাসের দাস দাসের যোগ্য নই
কী ভাগ্যতে এলাম এই সাধ-সভায়
লালন বলে মোর, ভক্তিশূন্য মন
আবার বুঝি পলাম কদাচারে ।।

শিল্পীঃ- আরিফ বাউল

Comments

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন