“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার দিন কি যাবে এই হালে
আমার দিন কি যাবে এই হালে
  • Sub Title: আমি পড়ে আছি অকূলে

আমার দিন কি যাবে এই হালে
আমি পড়ে আছি অকূলে
কত অধম পাপী তাপী অবহেলে তরালে।।

জগাই মাধাই দুটি ভাই
কাঁধা ফেলে মারিল গায়
তারে ও তো নিলে।
আমি তোমার কেউ নই দয়াল
তাই কি মনে ভাবিলে।।

অহল্যা পাষানী ছিল
সেও তো মানব হলো
প্রভুর চরণ ধূলে।
আমি পাপী ডাকছি সদাই
দয়া হবে কোন কালে।।

তোমার নাম লয়ে যদি মরি
দোহাই দেই তবু তোমারই
আর আমি যাবো কোন কূলে।
তোমা বৈ আর কেউ নাই দয়াল
মুঢ় লালন কেঁদে বলে।।

শিল্পীঃ নহির শাহ্‌ - লাল শশী (Nohir Shah - Lal Shoshi):

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

জীব মরে যায় জীবান্তরে
জীব মরে যায় জীবান্তরে

জীব মরে যায় জীবান্তরে

  • Sub Title: জীবের গতি মুক্তি রয় ভক্তির দ্বারে
হ্যাদে গো নন্দরানী, আমাদের শ্যামকে ছেড়ে দাও
হ্যাদে গো নন্দরানী, আমাদের শ্যামকে ছেড়ে দাও

হ্যাদে গো নন্দরানী, আমাদের শ্যামকে ছেড়ে দাও

  • Sub Title: আমরা রাখাল-বালক দাঁড়িয়ে দ্বারে আমাদের শ্যামকে দিয়ে যাও
প্রাণে কী আগুন জ্বালালে
প্রাণে কী আগুন জ্বালালে

প্রাণে কী আগুন জ্বালালে

  • Sub Title: চাঁদমুখে মধুর হাসি দেখাইয়া প্রাণ কেড়ে নিলে
বসন্ত আওল রে! মধুকর গুন গুন
বসন্ত আওল রে! মধুকর গুন গুন

বসন্ত আওল রে! মধুকর গুন গুন

  • Sub Title: মধুকর গুন গুন অমুয়ামঞ্জরী কানন ছাওল রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন