“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আঁচলা ঝোলা তিলক মালা
আঁচলা ঝোলা তিলক মালা
  • Sub Title: মাটির ভাঁড় দিবে হাতে

আঁচলা ঝোলা তিলক মালা
মাটির ভাঁড় দিবে হাতে
গৌর কলঙ্কিনী ধনী

হনে লো কোনো মতে।।

মোটা মোটা মালা গলে
তিলক-চন্দন তাঁর কপালে
থাকতে হবে গাছের তলে
মালাতে হবে জল খেতে।।

বৃন্দাবনের ন্যাড়ান্যাড়ী
বেড়ায় ব্রজের বাড়ি বাড়ি
তারা যোগাড় করে সেবার কাড়ি
শাক-চচ্চড়ি ওল ভাতে।।

গৌর প্রেমের করে আশা
দেখে যা আমাদের দশা
ঘর ছেড়ে জঙ্গলে বাসা
কামড়ায় মশা মাছিতে।।

গৌর প্রেম এমনি ধরন
ব্রজগোপীর অকৈতব করণ
সিরাজ সাঁইয়ের চরণ ভুলেরে লালন
বেড়ায় অকুলেতে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পাগলিনী, তোর লাগি
পাগলিনী, তোর লাগি

পাগলিনী, তোর লাগি

  • Sub Title: কোথায় রাখিব তোরে খুঁজে না পাই ভূমণ্ডল
বিরহে মরিব ব’লে ছিল মনে পণ
বিরহে মরিব ব’লে ছিল মনে পণ

বিরহে মরিব ব’লে ছিল মনে পণ

  • Sub Title: কে তোরা বাহুতে বাঁধি করিলি বারণ
হরি হরি বলে ডাকরে মন রসনা
হরি হরি বলে ডাকরে মন রসনা

হরি হরি বলে ডাকরে মন রসনা

  • Sub Title: হরি নাম বিনা তোমার উপায় গতি দেখি না ধু-

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন