“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মানুষ অবিশ্বাসে পায় না রে সে
মানুষ অবিশ্বাসে পায় না রে সে
  • Sub Title: মানুষনিধি

মানুষ অবিশ্বাসে পায় নারে সে
মানুষনিধি।
এই মানুষে মিলতো মানুষ

চিনতাম যদি।।

অধরচাঁদের যতই খেলা
সর্ব-উত্তম মানুষ লীলা
বুঝে মন হলি ভোলা
মানুষ বিবাদী।।

যে অঙ্গের অবয়ব মানুষ
জানো নারে মন বেহুঁশ।
মানুষ ছাড়া নয় সে মানুষ
অনাদির আদি।।

দেখে মানুষ চিনলাম নারে
চিরদিন মায়ার ঘোরে
লালন বলে এ দিন পরে
কী হবে গতি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

গুরু না ভজি মই সন্ধ্যা সকালে

  • Sub Title: মন প্রান দিয়া রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন