“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 যদি শরায় কার্য সিদ্ধি হয়
যদি শরায় কার্য সিদ্ধি হয়
  • Sub Title: হয়

যদি শরায় কার্য সিদ্ধি
হয়

তবে মারফতে কেনে মরতে যায়।
শরিয়ত
আর মারফত যেমন
দুগ্ধেতে মিশালে মাখন
মাখন তুললে দুগ্ধ তখন
ঘোল বলে তাতো জানে সবায়।
মারফত মূলবস্তু বাণী
শরিয়ত তার সরপোষ জানি
ঘুচাইলে সরপোষখানি
বস্তু লয়ে কি সরপোষ ধরে রয়।
আক্কেল আওয়াল দরিয়া
দেখ না মন তাতে ডুবিয়া
মুরশিদ ভজন সে লাগিয়া
লালন বলে, তাতে ভুল সবায়।।

————
৩৪৭. লালন ফকির : কবি
ও কাব্য, পৃ. ১৪০; লালন-গীতিকা, পৃ. ১৪৩-৪৪; হারামণি, ৮ম খণ্ড, পৃ. ৪২-৪৩
‘লালন-গীতিকা’য় এরূপ
একটি অতিরিক্ত স্তবক আছে :
মুহুরি একথা দলিলে কয়
সে মুরশিদ সেই রসুল
তাহাতে নাই কোন ভুল
খোদা
সে হয়।
দরবেশ লালন কয় না এমন
কথা
কোরাণে কয়– পৃ. ১৪৩-৪৪
বস্তুত এটি প্রক্ষিপ্ত; স্তবক-বিন্যাস ও ছন্দের দিক
থেকে পার্থক্য আছে। সম্ভবত অন্য কোন গানের স্তবক এখানে যুক্ত হয়েছে।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

এ ধন যৌবন চিরদিনের নয়
এ ধন যৌবন চিরদিনের নয়

এ ধন যৌবন চিরদিনের নয়

  • Sub Title: অতি বিনয় করে নিমাই মায়েরে কয়
জীব মরে যায় জীবান্তরে
জীব মরে যায় জীবান্তরে

জীব মরে যায় জীবান্তরে

  • Sub Title: জীবের গতি মুক্তি রয় ভক্তির দ্বারে
আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা
আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা

আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা

  • Sub Title: ক্রমে ক্রমে হৃদ্‌-কমলে খেলবে নুরের খেলা
যার নয়নে নয়ন চিনেছে
যার নয়নে নয়ন চিনেছে

যার নয়নে নয়ন চিনেছে

  • Sub Title: ও তার প্রভেদ কিবা রয়েছে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন