“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার চরকা ভাঙা চেকো আড়ানে
আমার চরকা ভাঙা চেকো আড়ানে
  • Sub Title: আমি টিপে সোজা করব কত আর তো প্রাণে বাঁচিনে

আমার চরকা ভাঙা চেকো আড়ানে ।
আমি টিপে সোজা করব কত আর তো প্রাণে বাঁচিনে ।।

একটি আঁটি আরকটি খসে
বেতো চরকা লয়ে যাব কোন দেশে
আর কতকাল জ্বলবো এ হালে
এ বেতো চরকার গুণে ।।

ছুতোর ব্যাটার গুণ পরিপাটি
ষোল কলে ঘুরায় টেকোনি
তার একটি কলে বিকল হলে
সারতে পারে কোনজনে ।।

সামান্য কাঠ পাটের চরকা নয়
তার খসলে খুঁট খেটে আঁটা যায়
মনবদেহ চরকা সে তো
লালন কি তার ভেদ জানে ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওরা অকারণে চঞ্চল
ওরা অকারণে চঞ্চল

ওরা অকারণে চঞ্চল

  • Sub Title: ডালে ডালে দোলে বায়ুহিল্লোলে নব পল্লবদল
এক ফুলে চার রঙ ধরেছে
এক ফুলে চার রঙ ধরেছে

এক ফুলে চার রঙ ধরেছে

  • Sub Title: সে ফুলে ভাব নগরে কি শোভা করেছে
অগ্রপথিক হে সেনাদল
অগ্রপথিক হে সেনাদল

অগ্রপথিক হে সেনাদল

  • Sub Title: রৌদ্রদগ্ধ মাটিমাখা শোন্ ভাইরা মোর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন