গোপালকে আজ মারলি গো মা কেমন পরানে।
সে কি সামান্য ছেলে মা, তাই ভাবলি মনেদেবের দুর্লভ গোপাল
চেনে না যার ফেরে কপাল
ও মা যে চরণ আশায়
শ্মশানবাসী হয়
দেবের দেব শিব পঞ্চাননে।
একদিন যার ধেনু হরে
নিলেন ব্রহ্মা পাতালপুরে
তাইতে ব্রহ্মা দুষি হয়
সবায় জানতে পায়
তুমি জান না এই বৃন্দাবনে।
যোগীন্দ্র মণীন্দ্র আদি
যোগ সেধে না পায় যে নিধি
সেই কৃষ্ণধন
তোমারই পালন
লালন বলে, একি ঘোর এখানে।।————
লালন-গীতিকা, পৃ. ২৪০-৪১; বাউল কবি লালন শাহ, পৃ. ৩১১ (উভয় গ্রন্থের সাহায্যে আভোগের পাঠটি গৃহীত হয়েছে।)
গোপালকে আজ মারলি গো মা কেমন পরানে
- Sub Title: সে কি সামান্য ছেলে মা, তাই ভাবলি মনে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 166
লালন গীতি এর নতুন প্রবন্ধ
গুরুপদে নিষ্ঠা মন যার হবে
- Sub Title: যাবে তার সর্বস্ব সার
অকুল পাড় দেখে মোদের লাগল রে ভয়
- Sub Title: মাঝি বেটা বড় ঠেঁটা, হাল ছেড়ে দিয়ে
ভড়ূয়া বাঙ্গাল
- Sub Title: মন তুই ভড়ুয়া বাঙ্গাল জ্ঞানছাড়া
যার ভাবে মুড়েছি মাথা
- Sub Title: সে জানে আর আমি জানি
আত্মতত্ত্ব সাধন করে জ্ঞানীজন বসে রয়
- Sub Title: সেই রাগে রে মন সে সাধন সেরে বয়
শহরের ষোল জনা বোম্বেটে
- Sub Title: করিয়ে পাগল পারা নিল তাঁরা সব লুটে
শ্রীরূপের সাধন আমার কৈ হল
- Sub Title: শুধু কথায় কোট মারিয়া জনম বিফলে গেল
নবীর তরিকতে দাখিল হলে সকল জানা যায়
- Sub Title: কেনরে মন কোলের ঘোরে ঘুরছে ডানে বাঁয়
ধড় নাই শুধুই মাথা
- Sub Title: ছেলের মা রইলো কোথা
গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর
- Sub Title: অখন্ড মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর
দমের উপর আসন ছিল তার
- Sub Title: আসমান – জমিন না ছিল আকার
আর আমার বলিস না রে ছিদাম ব্রজের কথা
- Sub Title: যার কারণে পেয়েছি রে ভাই প্রাণে ব্যথা
বাংলা
English