“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গীতিকার আমিরুল ইসলাম
গীতিকার আমিরুল ইসলাম

শিশু অভিনয় শিল্পী হিসেবে চৌড়হাস মুকুল সংঘ স্কুল থিয়েটার থেকে যাত্রা শুরু আমিরুল ইসলামের। এরপর রাসেল স্মৃতি সংসদ, নুপুর, বোধন, পরিমল থিয়েটারসহ কুষ্টিয়ার সবগুলো থিয়েটারেই কমবেশি অবদান আছে তাঁর। সেই সাথে সমান গতিতে চলেছে লালনের মাজার কেন্দ্রিক বাউল গানের চর্চা।

২০০১ সালে সেন্টার ফর এশিয়ান থিয়েটারে কাজের সুযোগ পেয়ে পাড়ি জমান রাজধানী ঢাকায়। কাজ করার সুযোগ পান শহীদুল আলম সাচ্চুর ‘থিয়েটার সেন্টারে’। এর কিছুদিন পরেই প্রশিক্ষক হিসেবে যোগ দেন রিসোর্স বাংলাদেশ থিয়েটারে।

২০০৭ সালে প্রখ্যাত নাট্যকার মাসুম রেজা ও শামসুল আলম বকুল প্রতিষ্ঠিত দেশনাটকে অভিনেতা হিসেবে কাজ শুরু করেন। তার রচিত টেলিভিশন নাটকগুলোর মধ্যে অন্যতম (ধারাবাহিক) লালন কয় যেতে পারি, নীলচন্দ্র, স্বচ্ছ স্বরবর, অবোধ, আলাল দুলাল, বিষাক্ত বিষাদ, ময়ূর চিত্ত, অবগুণ্ঠিত চাঁদ। একক ও টেলিফিল্ম: ভাটির কলমী, বায়ুবীয় ভালবাসা, কালোপদ্ম, বিষচোখ, কালোপদ্ম, নিন্দার কাটা, রংমাখামুখ ও ভুজঙ্গনা। মঞ্চ নাটক রচনা: বেড়া, ত্রিবেণী, কমলাপুরের ককিলারা, পদ্ম গোখরা ও পরমানুষ। আমিরুল ইসলাম অভিনীত টিভি নাটকগুলো হলো- আরশিনগর, কোন সীমানায় মুক্তি, তেভাগা, তের কাহন, ইট কাঠের খাঁচা, নীল নির্জনে, চৌদ্দ ফ্রেম, বারোটা বেজে পাঁচ, একটি সাধারণ প্রেমের গল্প, ঘরে ফেরা ও নূরজাহান অন্যতম।

তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো- হেলেনের চোখে বাংলাদেশ, প্রিন্স অব বেঙ্গল, লালন, কান্না, বাপজানের বায়োস্কোপ ও সোনাদ্বীপ। অভিনীত মঞ্চ নাটক: বিরসাকাব্য, জনমে জন্মান্তর, ভক্ত, বাঘাল, প্রাকৃত পুরাঙ্গণা, দর্পণে শরত্ শশী, সোনাবিবির শাড়ি, একটি পয়সা, এবার ধরা দাও, উনিশ শ একাত্তর ও বেড়া অন্যতম। নাট্য নির্দেশনাতে দেখিয়েছেন সমান পারদর্শিতা। তোতা কাহিনী, ডোমরু, ত্রিবেনী, কমলাপুরের ককিলারা, পদ্ম গোখরা পরমানুষ, পাল্লায় ফের নাটকের নির্দেশনা দিয়েছেন বেশ শক্ত হাতে।

কুষ্টিয়াশহর.কম তাঁর সফলতা কামনা করছে।

তথ্য সুত্রঃ- আন্দোলনের বাজার

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঐতিহ্য এর অন্যান্য প্রবন্ধ

লালন মেলা – বাংলার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের উৎসব
লালন মেলা – বাংলার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের উৎসব

লালন মেলা – বাংলার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের উৎসব

  • Sub Title: লালন মেলা শুধু একটি উৎসব নয়— এটি বাংলার লোকসংগীত, আধ্যাত্মিকতা ও মানবিক দর্শনের এক মিলনমেলা
রাস পূর্ণিমা কভার: সুন্দরবনের দুবলার চর
সুন্দরবনের দুবলার চর (ছবি: Ashraful Islam Shimul / Wikimedia Commons, CC BY-SA 4.0)

রাস পূর্ণিমা: কার্তিক পূর্ণিমার প্রদীপ আর রাধাকৃষ্ণের রাসলীলার উৎসব

  • Sub Title: শাস্ত্রের শারদরাস থেকে দুবলার চরের শতবর্ষী রাসমেলা—বাংলার বৈষ্ণব উৎসবের পূর্ণাঙ্গ বিবরণ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন