“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

Lalon Geeti

লালন গীতি

ফকির লালন শাঁহ (Fakir Lalon Shah) লালন গীতি (Lalon Geeti)

লালন (জন্ম: ১৭৭৪ খ্রি. - মৃত্যু: ১৭ অক্টোবর, ১৮৯০ খ্রি.) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং ‘বাউল-সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। তাঁর গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে।

  • ভড়ূয়া বাঙ্গাল

    • Sub Title: মন তুই ভড়ুয়া বাঙ্গাল জ্ঞানছাড়া

    মন তুই ভড়ুয়া বাঙ্গাল জ্ঞানছাড়া
    সদরের সাজ করছ ভাল
    পাছবাড়ীতে নাই বেড়া।।

  • রসিক সুজন

    • Sub Title: রসিক সুজন ভাইরে দুইজন

    রসিক সুজন ভাইরে দুইজন
    বসে আছো কার আশে
    তোদের বাড়ি অতীত এল

  • প্রেম পাথারে যে সাঁতারে

    • Sub Title: তাঁর মরণের ভয় কি আছে

    প্রেম পাথারে যে সাঁতারে
    তাঁর মরণের ভয় কি আছে।
    স্বরূপ মরণে সদা মত্ত যারা

  • রুপের বাতি

    • Sub Title: এ বড় আজব কুদরতি

    এ বড় আজব কুদরতি
    আঠার মোকামের মাঝে

  • দিল্লি লাহোর

    • Sub Title: কে কথা কয় রে দেখা দেয় না

    কে কথা কয় রে দেখা দেয় না।
    নড়ে চড়ে হাতের কাছে
    খুঁজলে জনম ভর মেলে না।।

  • সুখ

    • Sub Title: এই দেশেতে এই সুখ হল

    এই দেশেতে এই সুখ হল
    আবার কোথায় যাই না জানি।
    পেয়েছি এক ভাঙ্গা নৌকা

  • নিগূঢ় প্রেম

    • Sub Title: নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি

    নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি
    শুধায় কার কাছে।
    যে প্রেমেতে আল্লাহ নবি মেরাজ করেছে।।

  • শহরের ষোল জনা বোম্বেটে

    • Sub Title: করিয়ে পাগল পারা নিল তাঁরা সব লুটে

    শহরের ষোল জনা বোম্বেটে
    করিয়ে পাগল পারা নিলো তার সব লুটে।

  • ক্ষ্যাপা

    • Sub Title: বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে

    বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে
    আপন ঘর খুঁজলে
    রতন পাই অনাসে।।

  • চিরদিন পোষলাম এক অচিন পাখী

    • Sub Title: ভেদ পরিচয়

    হায় চিরদিন পোষলাম এক অচিন পাখী
    পাখী ভেদ পরিচয় দেয়না মোরে
    ঐ খেদে ঝোরে আঁখি।।

  • কোন পথে যাবি মন ঠিক হলো না

    • Sub Title: কর লাফালাফি সার কাজে শুন্যকার

    কর লাফালাফি সার কাজে শুন্যকার
    টাকশালে পড়লে যাবে জানা।।

  • চাঁদ আছে চাঁদে ঘেরা

    • Sub Title: রুপের গাছ

    চাঁদ আছে চাঁদে ঘেরা
    কেমন করে সে চাঁদ
    ধরবি গো তোরা।।

  • পাপ পূণ্যের কথা আমি কারে বা শুধাই

    • Sub Title: এই দেশে যা পাপ গন্য অন্য দেশে পূণ্য তাই

    পাপ পূণ্যের কথা আমি কারে বা শুধাই
    এই দেশে যা পাপ গন্য
    অন্য দেশে পূণ্য তাই।।

  • বড় নিগুমেতে আছেন গোঁসাই

    • Sub Title: যেখানেতে আছে মানুষ চন্দ্র সূর্যের বারাম নাই

    বড় নিগুমেতে আছেন গোঁসাই
    যেখানেতে আছে মানুষ
    চন্দ্র সূর্যের বারাম নাই।।

  • আমার আপন খবর আপনার হয় না

    • Sub Title: একবার আপনারে চিনলে পরে যাবে অচেনারে চেনা

    আমার আপন খবর আপনার হয় না
    একবার আপনারে চিনলে পরে যাবে অচেনারে চেনা।।

  • পাবে সামান্যে কি তাঁর দেখা

    • Sub Title: বেদে নাই যার রূপরেখা

    পাবে সামান্যে কি তাঁর দেখা
    বেদে নাই যার রূপরেখা।।

  • জাত গেল জাত গেল বলে এ কি আজব কারখানা

    • Sub Title: সত্য কাজে কেউ নয় রাজি সব দেখি তা না না না

    জাত গেল জাত গেল বলে এ কি আজব কারখানা
    সত্য কাজে কেউ নয় রাজি সব দেখি তা-না-না-না।।

  • আপন ঘরের খবর নে না

    • Sub Title: অনায়াসে দেখতে পাবি কোনখানে কার বারামখানা

    আপন ঘরের খবর নে না
    অনায়াসে দেখতে পাবি
    কোনখানে কার বারামখানা।।

  • কে বুঝিতে পারে আমার সাঁইয়ের কুদরতি

    • Sub Title: অগাধ জলের মাঝে জ্বলছে বাতি

    কে বুঝিতে পারে আমার সাঁইয়ের কুদরতি
    অগাধ জলের মাঝে জ্বলছে বাতি।।

  • মুখে পড় রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ - ধিয়ান

    • Sub Title: আইল ভেজিলেন রাসুলুল্লাহ

    মুখে পড় রে সদাই
    লা ইলাহা ইল্লাল্লাহ।
    আইল ভেজিলেন রাসুলুল্লাহ।।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন