বাউল
বাউল (Baul) একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। এই মতের সৃষ্টি হয়েছে বাংলার মাটিতে। বাউলকূল শিরোমণি লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচতি লাভ করে। বাউল গান যেমন জীবন দর্শনে সম্পৃক্ত তেমনি সুর সমৃদ্ধ। বাউলদের সাদামাটা কৃচ্ছসাধনার জীবন আর একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস। ২০০৫ সালে ইউনেস্কো বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষনা করে।
বাউল (Baul) শব্দটির উৎপত্তি নিয়ে মতান্তর রয়েছে। কেউ বলেন 'বাতুল' থেকে 'বাউল' হয়েছে, কারো মতে 'বজ্রী' থেকে কিংবা 'বজ্রকুল' থেকে বাউল শব্দটি এসেছে। কেউ কেউ বলেন 'আউল' শব্দ থেকে 'বাউল হয়েছে। ইতিহাসবিদদের মতে, সতেরো শতকে বাংলাদেশে বাউল মতের উদ্ভব হয়। এ মতের প্রবর্তক হলেন আউল চাঁদ ও মাধববিবি। বীরভদ্র নামে এক বৈষ্ণব মহাজন সেই সময়ে একে জনপ্রিয় করে তোলেন।
বাংলাদেশের কুষ্টিয়া-পাবনা এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বীরভূম-বোলপুর-জয়দেবকেন্দুলি পর্যন্ত বাউলদের বিস্তৃতি। বাউলদের মধ্যে গৃহী ও সন্ন্যাসী দুই প্রকারই রয়েছে। বাউলরা তাদের গুরুর আখড়ায় সাধনা করে। প্রতি বৎসর পৌষ সংক্রান্তির দিন বীরভূমের জয়দেব-কেন্দুলিতে বাউলদের একটি মেলা শুরু হয়, যা "জয়দেব বাউলমেলা" নামে বিখ্যাত।
-
পরাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে
কত কষ্ট করে আমি, কামাই রোজগার করে আনি
কত কষ্ট করে আমি, কামাই রোজগার করে আনি।
তবু বন্ধুর মন পাইলাম নারে, -
ফকির লালন শাঁইজীর স্মরণে দোলপূর্ণিমা উৎসব ২০১৭
ফকির লালন শাঁইজী তাঁর জীবদ্দশায় ফাল্গুন মাসের দোল পূর্ণিমার রাতে খোলা মাঠে শিষ্যদের নিয়ে সারারাত ধরে গান বাজনা করতেন। সেই ধারাবাহিকতায় এখনো লালন একাডেমীর প্রতি বছর ফাল্গুন মাসের দোল পূর্ণিমার রাতে তিনদিন ব্যাপী লালন স্মরণোৎসব এর আয়োজন করে থাকে।
-
গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর
- Sub Title: অখন্ড মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর
অখন্ড মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর
গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর।। -
লালন শাহ ফকির - মুহম্মদ আবদুল হাই
বাংলার বাউল কবিদের মধ্যে লালন শাহ্ই সুবিখ্যাত। তার সমকক্ষ বাউল কবি কি হিন্দু কি মুসলমান কোন সম্প্রদায়ের মধ্যেই দেখা যায় না। আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করেছিলেন বলে তাঁকে ফকীর বলা হয়। তিনি তাঁর ভক্ত সম্প্রদায়ের মধ্যে এবং বাংলা সাহিত্যে লালন ফকীর নামেই সমধিক পরিচিত।
-
আমার ঘর খানায় কে বিরাজ করে
- Sub Title: জনম ভরে একদিনও তারে দেখলাম না রে
আমার ঘর খানায় কে বিরাজ করে।
জনম ভরে একদিনও তারে দেখলাম না রে।। -
আমি ওই চরণে দাসের যোগ্য নই
- Sub Title: নইলে মোর দশা কি এমন হয়
আমি ওই চরণে দাসের যোগ্য নই।
নইলে মোর দশা কি এমন হয়।। -
এমন মানব জনম আর কি হবে
- Sub Title: মন যা করো ত্বরায় করো এই ভবে
এমন মানব জনম আর কি হবে
মন যা করো ত্বরায় করো এই ভবে।। -
লালন ফকির - জসীমউদ্দীন
লালনের জীবন-কথা জানা সহজ না হইলেও অসম্ভব নয়। কারণ এখনও বহু বৃদ্ধ জীবিত আছেন যাঁহারা লালনের সন্মন্ধে অনেক খবরই রাখেন।
-
আইনমাফিক নিরিখ্ দিতে ভাব কি
- Sub Title: কাল শমন এলে বলবি কি
আইনমাফিক নিরিখ্ দিতে ভাব কি
কাল শমন এলে বলবি কি।। -
আকার কি নিরাকার সাঁই রাব্বানা
- Sub Title: আহাদ আহাম্মদের বিচার হলে যায় জানা
আকার কি নিরাকার সাঁই রাব্বানা।
আহাদ আহাম্মদের বিচার হলে যায় জানা।। -
অন্ধকারের আগে ছিল সাঁই রাগে
- Sub Title: আলকারেতে ছিল আলের উপর
অন্ধকারের আগে ছিল সাঁই রাগে
আলকারেতে ছিল আলের উপর।
ঝরেছিল একবিন্দু হইল গম্ভির সিন্ধু -
আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা
- Sub Title: ক্রমে ক্রমে হৃদ্-কমলে খেলবে নুরের খেলা
আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা।
ক্রমে ক্রমে হৃদ্-কমলে খেলবে নুরের খেলা।। -
অসার ভেবে সার দিন গেল আমার
- Sub Title: সার বস্তুধন হলাম রে হারা
অসার ভেবে সার দিন গেল আমার
সার বস্তুধন হলাম রে হারা।
হাওয়া বন্ধ হলে সব যাবে বিফলে -
অমৃত সে-বারি অনুরাগ নইলে কি যাবে ধরা
- Sub Title: সে-বারির পরশ হইলে হবে ভবের করণ সারা
অমৃত সে-বারি অনুরাগ নইলে কি যাবে ধরা।
সে-বারির পরশ হইলে হবে ভবের করণ সারা।। -
অমাবস্যার দিনে চন্দ্র যেয়ে থাকে কোন শহরে
- Sub Title: প্রতিপদে হয় সে উদয় দৃষ্টি হয় না কেন তারে
অমাবস্যার দিনে চন্দ্র যেয়ে থাকে কোন শহরে।
প্রতিপদে হয় সে উদয় দৃষ্টি হয় না কেন তারে।। -
অন্ধকারে রাগের পরে ছিল যখন সাঁই
- Sub Title: কীসের পরে ভেসেছিল কে দিল আশ্রয়
অন্ধকারে রাগের পরে ছিল যখন সাঁই
কীসের পরে ভেসেছিল কে দিল আশ্রয়।। -
অন্তিমকালের কালে ও কি হয় না জানি
- Sub Title: কী মায়াঘোরে কাটালি হারে দিনমণি
অন্তিমকালের কালে ও কি হয় না জানি
কী মায়াঘোরে কাটালি হারে দিনমণি।। -
অন্তরে যার সদাই সহজরূপ জাগে
- Sub Title: সে নাম বলুক না বলুক মুখে
অন্তরে যার সদাই সহজরূপ জাগে।
সে নাম বলুক না বলুক মুখে।। -
অবোধ মন রে তোমার হলো না দিশে
- Sub Title: এবার মানুষের করণ হবে কিসে
অবোধ মন রে তোমার হলো না দিশে।
এবার মানুষের করণ হবে কিসে।। -
অবোধ মন তোরে আর কি বলি
- Sub Title: পেয়ে ধন সে ধন সব হারালি
অবোধ মন তোরে আর কি বলি।
পেয়ে ধন সে ধন সব হারালি।।
Page 13 of 22
বাংলা
English