“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বাউল

বাউল

বাউল (Baul) একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। এই মতের সৃষ্টি হয়েছে বাংলার মাটিতে। বাউলকূল শিরোমণি লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচতি লাভ করে। বাউল গান যেমন জীবন দর্শনে সম্পৃক্ত তেমনি সুর সমৃদ্ধ। বাউলদের সাদামাটা কৃচ্ছসাধনার জীবন আর একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস। ২০০৫ সালে ইউনেস্কো বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষনা করে।

বাউল (Baul) শব্দটির উৎপত্তি নিয়ে মতান্তর রয়েছে। কেউ বলেন 'বাতুল' থেকে 'বাউল' হয়েছে, কারো মতে 'বজ্রী' থেকে কিংবা 'বজ্রকুল' থেকে বাউল শব্দটি এসেছে। কেউ কেউ বলেন 'আউল' শব্দ থেকে 'বাউল হয়েছে। ইতিহাসবিদদের মতে, সতেরো শতকে বাংলাদেশে বাউল মতের উদ্ভব হয়। এ মতের প্রবর্তক হলেন আউল চাঁদ ও মাধববিবি। বীরভদ্র নামে এক বৈষ্ণব মহাজন সেই সময়ে একে জনপ্রিয় করে তোলেন।

বাংলাদেশের কুষ্টিয়া-পাবনা এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বীরভূম-বোলপুর-জয়দেবকেন্দুলি পর্যন্ত বাউলদের বিস্তৃতি। বাউলদের মধ্যে গৃহী ও সন্ন্যাসী দুই প্রকারই রয়েছে। বাউলরা তাদের গুরুর আখড়ায় সাধনা করে। প্রতি বৎসর পৌষ সংক্রান্তির দিন বীরভূমের জয়দেব-কেন্দুলিতে বাউলদের একটি মেলা শুরু হয়, যা "জয়দেব বাউলমেলা" নামে বিখ্যাত।

  • কারে বলছো মাগী মাগী

    • Sub Title: সে বিনে (ঘাট) এড়াইতে পারে কোন বা মহৎ যোগী

    সে বিনে (ঘাট) এড়াইতে পারে কোন বা মহৎ যোগী।।

  • কর সাধনা মায়ায় ভুলোনা

    • Sub Title: মায়াতে ভুললে পরে রতন মিলেনা

    কর সাধনা মায়ায় ভুলোনা
    মায়াতে ভুললে পরে রতন মিলেনা।।

  • যার ভাবে মুড়েছি মাথা

    • Sub Title: সে জানে আর আমি জানি

    সে জানে আর আমি জানি
    আর কে জানে মনের কথা।।

  • জান গা পদ্ম নিরূপণ

    • Sub Title: কোন পদ্মে গুরুর আসন

    কোথায় জীবের স্থিতি
    কোন পদ্মে গুরুর আসন।।

  • মানুষ লুকালো কোন শহরে

    • Sub Title: এবার মানুষ খুইজে পাইনা তারে

    এবার মানুষ খুইজে পাইনা তারে
    মানুষ লুকালো কোন শহরে।।

  • বিনা পাগালে গড়িয়ে কাঁচি করছো নাচানাচি

    • Sub Title: ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি

    বিনা পাগালে গড়িয়ে কাঁচি করছো নাচানাচি
    ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি।।

  • আমি এক পতিতার প্রেমিক

    দুঃখে অনলে পুড়ে হয়েছি ভবহারা পথিক

    আমি এক পতিতার প্রেমিক
    দুঃখে অনলে পুড়ে হয়েছি ভবহারা পথিক।।
  • কাঙ্গাল হরিনাথ ও কালান্তরের ইতিহ ভাবনা

    বাঙলা এবং বাঙালির অস্তিত্ব সৃষ্টির পর হতে নানা কারনে বাঙালির জীবন কখনও গৌরবের আবার কখনও বিষাদের। মহাকালের পরিক্রমায় কিছু কিছু সময় ও সূচীর ঘটনা সমূহ আমাদের জীবনকে বিশেষভাবে সীলমোহর দিয়ে আবদ্ধ করে রেখেছে। যে কারনে আমরা কখনও কাঁন্না করি, আবার কখনও হাসি। কখনও উদ্ভাস বা উদ্বেলিত হয়, আবার কখনও নিস্তব্ধ হয়।

  • আজ আমায় কৌপিন দে গো ভারতী গোঁসাই

    • Sub Title: কাঙাল হব মেঙে খাব রাজরাজ্যের আর কার্য নাই

    আজ আমায় কৌপিন দে গো
    ভারতী গোঁসাই।
    কাঙাল হব মেঙে খাব

  • আজ আমার অন্তরে কী হলো গো সঁই

    • Sub Title: আজ আমার অন্তরে কী হলো গো সঁই

    আজ আমার অন্তরে কী হলো গো সই।
    আজ ঘুমের ঘোরে চাঁদ-গৌর হেরে
    ওগো আমি যেন আজ আমি নই।।

  • আছে রে ভাবের গোলা আসমানে তার মহাজন কোথা

    • Sub Title: কে জানে কারে শুধাই সে কথা

    আছে রে ভাবের গোলা আসমানে তার মহাজন কোথা
    কে জানে কারে শুধাই সে কথা।।

  • আছে যার মনের মানুষ মনে সেকি জপে মালা

    • Sub Title: অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা

    আছে যার মনের মানুষ মনে সেকি জপে মালা
    অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা।।

  • আছে মায়ের ওতে জগৎপিতা ভেবে দেখ না

    • Sub Title: হেলা কর না বেলা মেরো না

    আছে মায়ের ওতে জগৎপিতা ভেবে দেখ না
    হেলা কর না বেলা মেরো না।।

  • আছে ভাবের তালা যে ঘরে

    • Sub Title: সেই ঘরে সাঁই বাস করে

    আছে ভাবের তালা যে ঘরে
    সেই ঘরে সাঁই বাস করে।।

  • আছে দিন দুনিয়ার অচিন মানুষ একজনা

    • Sub Title: কাজের বেলায় পরশমনি আর অসময়ে তারে চেনো না

    আছে দিন দুনিয়ার অচিন মানুষ একজনা
    কাজের বেলায় পরশমনি আর অসময়ে তারে চেনো না।।

  • আগে গুরুরতি কর সাধনা

    • Sub Title: ভববন্ধন কেটে যাবে আসা যাওয়া রবে না

    আগে গুরুরতি কর সাধনা
    ভববন্ধন কেটে যাবে আসা যাওয়া রবে না।।

  • আগে জান না রে মন

    • Sub Title: বাজি হারলে তখন লজ্জায় মরণ

    আগে জান না রে মন
    বাজি হারলে তখন, লজ্জায় মরণ
    শেষে আর কাঁদলে কী হয়।

  • আকারে ভজন সাকারে সাধন, তায়

    • Sub Title: আকার সাকার অভেদ রুপ জানতে হয়

    আকারে ভজন সাকারে সাধন, তায়
    আকার সাকার অভেদ রুপ জানতে হয়।।

  • লালন শাহ ও আত্নদর্শন - দেওয়ান মোহাম্মদ আজরফ

    এদেশে মুসলমানদের আধিপত্য বিস্তারের সুচনা থেকে হিন্দু ও মুসলিম এ উভয় সম্প্রদায়কে একই ভাবাদর্শের আলোকে পরিচালিত করার সাধনা দেখা দিয়েছিল। সে সাধনা রামানন্দ, কবীর, নানক, বা চৈতন্যদেবের মধ্যে বিভিন্ন রুপ পরিগ্রহ করে। ধর্মীয় জগতে এসব মহামানবদের যে সাধনা ছিল হিন্দু মুসলিম উভয় সংস্কৃতির মিলনক্ষেত্র প্রতিষ্ঠায় নিবেদিত, সে সাধনায় রাষ্ট্রীয় প্রকাশ শাহানশাহ আকবারের দীন-ই-এলাহি নামক ধর্ম প্রবর্তনে এবং কাঁর পন্ডিতজনগ্রাহ্য রম্নপের প্রকাশ-শাহজাদা দারাশিকোর মুজ'মাউল বাহরেইন নামক বিরাট গ্রন্থে।

  • সাধক লালন শাহ - ডক্টর কাজী মোতাহার হোসেন

    সঙ্গীতপ্রিয় বাংলা-দেশীয় সমাজে লোকগীতির ক্ষেত্রে সাধক লালন শাহ এত অজস্র ও অনবদ্য অবদান রেখে গেছেন যে, এইসব পরমার্থ-সূচক মরমী গানের সহজ প্রকাশমাধূর্য ও লালিত্যের গুণেই তিনি বেশ কয়েক শতাব্দী যাবত বাঙালীর হৃদয়ে ভাব-লহরীর উদ্রেক করতে পারবেন। মরমী গানের প্রকৃতিই হচ্ছে, নানা রুপক নিয়ে অতীন্দ্রিয় ভাবকে প্রকাশ করতে হয়। অনেক সময় সেগুলো বুদ্ধি দিয়ে বেড় পাওয়া যায় না, হৃদয় দিয়ে অনুভব করেই লোকে তৃপ্তি পায়।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন