“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শেষ হলো ১২৫তম লালন মেলা ২০১৫
শেষ হলো ১২৫তম লালন মেলা ২০১৫

Lalon Mela 2015

প্রতি বছরের ন্যায় এইবার ও ভালো ভাবে শেষ হলো লালন তিরোধান উপলক্ষে, লালন মেলা ২০১৫। বাংলাদেশের প্রতিটি অঞ্চল এবং বিশ্বের অনেক স্থান থেকে লালন ভক্তরা ছুটে এসেছিলেন এই মিলন মেলায়। প্রতি বছরের তুলনায় এই বার একটু বেশী ভক্তদের আনাগোনা দেখা গেছে।

উৎসবের পাঁচ দিন প্রতি দিন রাত ১০টা থেকে ভোর ৪.৩০ মিনিট পর্যন্ত গান চলে। অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৭টা থেকে। প্রথমে তাঁর জীবনী নিয়ে আলোচনা হয় পরবর্তীতে গান শুরু হয়।

মঞ্চে গান হওয়ার পাশাপাশি ফকির লালনের আঙিনায়ও দল বেঁধে বেঁধে গান হয়। এই গান গুলা চলে বিরতিহীন, কখন যে শেষ হবে তা কেও বলতে পারে না। লালন তিরোধান উপলক্ষে শুরু হয় লালন মেলা। মেলাতে অংশ নেয় বিভিন্ন ধরনের দোকান-পাট। সার্কাস, যাদুখেলা, নাগর দোলনা, খাবারের দোকান, পন্যর দোকান আরও অনেক কিছু বসে এই পাঁচ দিনের মেলায়।

মজার ব্যাপার হলো এই মেলায় বাংলাদেশের সব বাউল শিল্পীরা গানে অংশ নেয়। সব জেলার বাউল শিল্পীরা পর্যায় ক্রমে অংশ নেয় গানে। এই মেলাতেই লালনের গানের আসল ছন্দ পাওয়া যায়।

কুষ্টিয়াশহর.কম এর পক্ষ থেকে লালন একাডেমী এবং কুষ্টিয়া জেলা প্রশাসন কে আমাদের গভীর শ্রদ্ধা রইল। তাঁরা কোন স্পন্সর ব্যাতিত এতো সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।

তিরোধান শেষ, আসছে দোল পূর্ণিমা ২০১৬ সবাইকে আসার জন্য দাওয়াত রইল।

Lalon Mela 2015 Picture

{gallery}lalon-mela-2015{/gallery}



Comments

ইতিহাস এর অন্যান্য প্রবন্ধ

বেগম খালেদা জিয়া: বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্ব ও জীবন

বেগম খালেদা জিয়া: বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্ব ও জীবন

  • Sub Title: নেতৃত্ব, সংগ্রাম ও জনতার ভালোবাসা
Oil tanker in the Strait of Hormuz
Oil tanker in the Strait of Hormuz

হরমুজ প্রণালী: বিশ্বের জ্বালানি নিরাপত্তা ও ভূরাজনীতির কেন্দ্রবিন্দু

  • Sub Title: হরমুজ প্রণালী: বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ও এর গুরুত্ব

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন