ও বন্ধু, দেখ্লে তোমায়, বুকের মাঝে জোয়ার-ভাঁটা খেলে।
আমি এক্লা ঘাটে কুলবধূ কেন তুমি এলে
বন্ধু, কেন তুমি এলে॥ও বন্ধু, আমার অঙ্গে কাঁটা দিয়ে ওঠে বাজাও যখন বাঁশি
আমি খিড়্কি দুয়ার দিয়ে বন্ধু, জল ভরিতে আসি
ভেসে’ নয়ন-জলে ঘরে ফিরি ঘাটে কলস ফেলে॥আমার পাড়ায়, বন্ধু, তোমার নাম যদি নেয় কেউ
বুকে আমার দুলে ওঠে পদ্মা নদীর ঢেউ বন্ধু পদ্মা নদীর ঢেউ।
ওগো ও চাঁদ, এনো না আর
দু’কূল-ভাঙা এমন জোয়ার
কত ছল ক’রে জল লুকাই চোখের কাঁচা কাঠে আগুন জ্বেলে॥
ও বন্ধু, দেখলে তোমায় বুকের মাঝে
- Sub Title: আমি এক্লা ঘাটে কুলবধূ কেন তুমি এলে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 92
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
বরষ মাস যায়- সে নাহি আসে
- Sub Title: বরষ মাস যায়
আরো নূতন নূতনতর শোনাও গীতি গানেওয়ালা
- Sub Title: আরো তাজা শারাব ঢালো করো করো হৃদয় আলা
গুণে গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায়
- Sub Title: রূপে লাবেন্য মাধুরী ও শ্রী-তে হূরী-পরী লাজ পায়॥
গাঙে জোয়ার এল ফিরে, তুমি এলে কই
- Sub Title: খিড়কি দুয়ার খুলে পথ-পানে চেয়ে রই
আমি নহি বিদেশিনী
- Sub Title: (ঐ) ঝিলের ঝিনুক বিলের শালুক ছিল মোর সঙ্গিনী
হে চির-সুন্দর, বিশ্ব-চরাচর
- Sub Title: তোমারি মনোহর রূপের ছায়া
মদিনা! মদিনা! কেন তোমার এত অহংকার
- Sub Title: তোমার বাড়িতে আমি কভু আসব না আর
তোমায় আমায় ও প্রেয়সী
- Sub Title: মিল খেয়েছে রাজ-যোটক
তোমার আঁখির কসম সাকি
- Sub Title: চাহি না মদ আঙুর পেষা
নাচে সুনীল দরিয়া আজি দিল-দরিয়া
- Sub Title: পূর্ণিমা চাঁদেরে পেয়ে
দিনের সকল কাজের মাঝে তোমায় মনে পড়ে
- Sub Title: তোমায় মনে পড়ে
বাংলা
English