"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

সই কই লো আমার ঘর নিকোবার
সই কই লো আমার ঘর নিকোবার
  • Sub Title: পুরুষ: আহা ন্যাতা নয় গো শীতের কাঁথা এই যে আমি হেথায়॥

স্ত্রী: সই কই লো আমার ঘর নিকোবার ন্যাতা।
পুরুষ: আহা ন্যাতা নয় গো শীতের কাঁথা এই যে আমি হেথায়॥
স্ত্রী: সই লো ওলো সই, আমার ছাই ফ্যাল্বার ভাঙা কুলো কই?

পুরুষ: কুলোর বাতাস চুলোর ছাই
স্বামী বলো কিম্বা ভাই, (ওলো) এই যে তোমার আমি।
উভয়ে: মিলেছি রাজ যোটক দুঝে
পুরুষ: গিঁটে বাত ওরে বাবা রে, বাবা গিঁটে বাত
স্ত্রী: আর ফিকের ব্যথা, ওরে মা রে, রে মা,
আর ফিকের ব্যথা॥

ওলো সই বাপের বাড়ি যাব আমি এ ঘরে রব না,
পুরুষ: দেখো পুরুষের রাগ করে আনাগোনা
আমিও যাব শ্বশুর বাড়ি,
ওরে রেমো নিয়ে আয় ব্যাগ ছাতা।
উভয়ে: নথে এবং নাথে এমনি যুদ্ধ।
পুরুষ: গুঁতোগুতি
স্ত্রী: জড়াজড়ি
পুরুষ: ছাতা-ছড়ি
স্ত্রী: খুনতি-বেড়ী
উভয়ে: হাতা।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

গগনে খেলায় সাপ বরষা-বেদিনী
গগনে খেলায় সাপ বরষা-বেদিনী

গগনে খেলায় সাপ বরষা-বেদিনী

  • Sub Title: দূরে দাঁড়ায়ে দেখে ভয়-ভীতা মেদিনী॥
খেলত বায়ু ফুলবন মে, আও প্রাণ-পিয়া
খেলত বায়ু ফুলবন মে, আও প্রাণ-পিয়া

খেলত বায়ু ফুলবন মে, আও প্রাণ-পিয়া

  • Sub Title: আও মন-মে প্রেম-সাথি আজ রজনী গাও প্রেম-পিয়া
নমো নম রাম-খুঁটি
নমো নম রাম-খুঁটি

নমো নম রাম-খুঁটি

  • Sub Title: তুমি গাদিয়া বসেছ আমাদের বুকে সাধ্য নাই যে উঠি
আমি তব দ্বারে প্রেম-ভিখারি
আমি তব দ্বারে প্রেম-ভিখারি

আমি তব দ্বারে প্রেম-ভিখারি

  • Sub Title: নয়নের অনুরাগ-দৃষ্টির সাথে চাহি নয়ন-বারি॥

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated