"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

ক্ষমা সুন্দর আল্লা
ক্ষমা সুন্দর আল্লা
  • Sub Title: দোজখের ভয়ে হতে পারিনা হে প্রিয়তম বেড়াপার॥

ক্ষমা সুন্দর আল্লা, মোদের ভয় দেখিও না আর।
দোজখের ভয়ে হতে পারিনা হে প্রিয়তম, বেড়াপার॥
কেন দুনিয়ায় পাঠাইলে

কেন গুনাহের বোঝা দিলে,
তুমি তো জানিতে দুনিয়ায় পুড়ে মরিব যে তিলে তিলে।
হেথা পদে পদে করি অপরাধ
তোমারে পাওয়ার তবু জাগে সাধ,
অপরাধ শুধু দেখ কি গো তুমি, রোদন দেখনা তার॥

হে পরম প্রিয়, তোমারে খুঁজিতে গিয়া মোরা কত ভুল পথে চলি
তুমি ভেবে খেলি সুন্দর মায়া নিয়া পরে বিষের দাহনে জ্বলি॥

তুমি জান স্বামী তব পথে কত কণ্টক, কত বাধা,
যে পথে যাই সেই পথে লাগে দুনিয়ার ধুলো-কাদা।
জন্ম-অন্ধ জানি না কাহারে
তুমি ভেবে হাত জড়াইয়া ধরে,
দু’চোখে নূরের তৃষ্ণা ল’য়ে কি পাব দোজখের নীর॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

শাদী মোবারকবাদী শাদী মোবারক
শাদী মোবারকবাদী শাদী মোবারক

শাদী মোবারকবাদী শাদী মোবারক

  • Sub Title: দেয় মোবারক-বাদ আলম রসুলে-পাক আল্লা হক
দুলে আলো-শতদল টলমল টলমল
দুলে আলো-শতদল টলমল টলমল

দুলে আলো-শতদল টলমল টলমল

  • Sub Title: চল লো মেলি’ পাখা রঙিন লঘু চপল

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated