"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

সোনার হিন্দোলে কিশোর-কিশোরী
সোনার হিন্দোলে কিশোর-কিশোরী
  • Sub Title: দোলে ঝুলনের উৎসব রঙ্গে

সোনার হিন্দোলে কিশোর-কিশোরী
দোলে ঝুলনের উৎসব রঙ্গে
বিন্দু বিন্দু বারি অবিরত পড়ে ঝরি’

বাজে তাল জলদ মৃদঙ্গে।।

জড়াইয়া শ্যামে দোলে ভীরু রাধা
থির বিজুরি ডোরে মেঘ যেন বাঁধা
পল্লব কোলে ফুলদলে দোলে
(যেন) গোপীদল গোপীবল্লভ সঙ্গে।।

উল্লাসে থরথর খরতর বহে বায়
পুলকে ডালে ডালে কদম্ব শিহরায়।
দৃষ্টিতে গোপীদের বৃষ্টির লাবনী
আনন্দ উতরোল গাহে বৃন্দাবনী
নূপুর মধুর বাজে যমুনা তরঙ্গে
ঝুলনের উৎসব রঙ্গে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কও কথা কও কথা, কথা কও
কও কথা কও কথা, কথা কও

কও কথা কও কথা, কথা কও

  • Sub Title: তুমি তো জানো স্বামী আমার প্রাণে কত ব্যথা॥
এ কি অপরূপ রূপের কুমার
এ কি অপরূপ রূপের কুমার

এ কি অপরূপ রূপের কুমার

  • Sub Title: তার এ সুনীল লাবনি গলিয়া গলিয়া ঢলিয়া পড়িছে গগন-মূলে॥

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated