"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি
ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি
  • Sub Title: সাম্য-মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি

ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই-সে জাতি।
সাম্য-মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি
আমরা সেই সে জাতি।।

পাপবিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যাঁরা
মরুর তপ্ত বক্ষ নিঙাড়ি শীতল শান্তিধারা
উচ্চ-নীচের ভেদ ভাঙি দিল সবারো বক্ষ পাতি
আমরা সেই সে জাতি।।

কেবল মুসলমানের লাগিয়া আসেনি কো ইসলাম
সত্যে যে চায় আল্লায় মানে মুসলিম তারি নাম।
আমির-ফকিরে ভেদ নাই সবে ভাই সব এক সাথি।।

নারীরে প্রথম দিয়াছি মুক্তি নর-সম অধিকার,
মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার,
আধার রাতির বোরখা উতারি এনেছি আশার-ভাতি
আমরা সেই ই জাতি।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

চম্পক-বরণী টলমল তরণী
চম্পক-বরণী টলমল তরণী

চম্পক-বরণী টলমল তরণী

  • Sub Title: চলে শ্যামা তরুণী যৌবন-গরবী
জগৎ জুড়ে জাল ফেলেছিস
জগৎ জুড়ে জাল ফেলেছিস

জগৎ জুড়ে জাল ফেলেছিস

  • Sub Title: (তোর) মায়ার জালে মহামায়া বিশ্বভুবন আছে ছেয়ে॥

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated