বসন্ত মুখর আজি
দক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনে
বনে বনে বিহ্বল বাণী ওঠে বাজি।।অকারণ ভাষা তার ঝর ঝর ঝরে
মুহু মুহু কুহু কুহু পিয়া পিয়া স্বরে।
পলাশ বকুলে অশোক শিমুলে
সাজানো তাহার কল-কথার সাজি।।দোয়েল মধুপ বন-কপোত কূজনে
ঘুম ভেঙে দেয় ভোরে বাসর-শয়নে।
মৌনী আকাশ সেই বাণী-বিলাসে
অস্ত চাঁদের মুখে মৃদু মৃদু হাসে
বিরহ-শীর্ণা গিরি-ঝরণার তীরে
পাহাড়ি বেণু হাতে ফেরে সুর ভাঁজি।।
বসন্ত মুখর আজি
- Sub Title: দক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 86
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
বকুল চাঁপার বনে কে মোর
- Sub Title: চাঁদের স্বপন জাগালে
তোমার বিনা-তারের গীতি
- Sub Title: বাজে আমার বীণা-তারে
বাঁশীতে সুর শুনিয়ে নূপুর রুনঝনিয়ে
- Sub Title: এলে আজি বাদলপ্রাতে
কুসুম-সুকুমার শ্যামল-তনু
- Sub Title: হে ফুল-দেবতা লহ প্রণাম
তোরা যারে এখনি হালিমার কাছে লয়ে
- Sub Title: লয়ে ক্ষীর সর ননী
চাঁদিনী রাতে কানন-সভাতে আপন হাতে
- Sub Title: আপন হাতে গাঁথিলে মালা
গিন্নির চেয়ে শালী ভালো
- Sub Title: আর ডাইনের চেয়ে ডুগি ভালো অর্থাৎ কিনা বামা॥
মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল
- Sub Title: (যেন) বৃন্দাবনের একমুঠো প্রেম আজও করে ঝলমল
বসন্ত এলো এলো এলো রে
- Sub Title: পঞ্চম স্বরে কোকিল কুহরে
প্রিয়া গেছে কবে পরদেশ
- Sub Title: পিউ কাহাঁ ডাকে পাপিয়া
শাওন রাতে যদি
- Sub Title: বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে
ডাকতে তোমায় পারি যদি আড়াল থাকতে পারবে না
- Sub Title: এখন আমি ডাকি তোমায় তখন তুমি ছাড়বে না
বাংলা
English