"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

কোন কুসুমে তোমায় আমি
কোন কুসুমে তোমায় আমি
  • Sub Title: পূজিব নাথ বলো বলো

কোন কুসুমে তোমায় আমি
পূজিব নাথ বলো বলো।
তোমার পূজার কুসুম-ডালা

সাজায় নিতি বনতল।।

কোটি তপন চন্দ্র তারা
খোঁজে যারে তন্দ্রাহারা
খুঁজি তারে লয়ে আমার
ক্ষীণ এ-নয়ন ছলছল।।

বিশ্ব-ভুবন দেউল যাহার
কোথায় রচি মন্দির তাঁর,
লও চরণে ব্যথায়-রাঙা
আমার হৃদয়-শতদল।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated