গুল্-বাগিচার বুলবুলি আমি
রঙিন প্রেমের গাই গজল!
অনুরাগের লাল শারাব মোরআঁখি ঝলে ঝলমল।।
আমার গানের মদির ছোঁওয়ায়
গোলাপ কুঁড়ির ঘুম টুটে যায়,
সে গান শুনে প্রেমে-দীওয়ানা
কবির আঁখি ছলছল।।লাল শিরাজীর গেলাস হাতে তন্বী সাকি পড়ে ঢুলে,
আমার গানের মিঠা পানির লহর বহে নহর-কূলে।
ফুটে ওঠে আনার-কলি
নাচে ভ্রমর রঙ-পাগল।।সে-সুর শুনে দিশেহারা
ঝিমায় গগন ঝিমায় তারা,
চন্দ্র জাগে তন্দ্রাহারা
বনের চোখে শিশির-জল।।
গুল্-বাগিচার বুলবুলি আমি
- Sub Title: রঙিন প্রেমের গাই গজল!
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 112
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
রাধা-তুলসী, প্রেম-পিয়াসী
- Sub Title: গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ
ঈদ মোবারক ঈদ মোবারক
- Sub Title: দোস্ত ও দুশমন পর ও আপন
প্রজাপতি প্রজাপতি
- Sub Title: কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা
গেরুয়া-রঙ মেঠো পথে বাঁশরি বাজিয়ে কে যায়
- Sub Title: সুরের নেশায় নুয়ে পড়ে ভুঁই-কদম তার পায়ে জড়ায়
নূরের দরিয়ায় সিনান করিয়া
- Sub Title: কে এলো মক্কায় আমিনার কোলে
মোহাম্মদ নাম যত জপি
- Sub Title: নামে এত মধু থাকে কে জানিত আগে
শিউলি-ফুলের মালা দোলে
- Sub Title: শারদ-রাতের বুকে ঐ
পদ্মার ঢেউ রে
- Sub Title: মোর শূণ্য হৃদয়-পদ্ম নিয়ে যা যা রে
দাসী হতে চাই না আমি হে শ্যাম কিশোর
- Sub Title: আমি তোমার প্রিয়া হওয়ার দুঃখ লব
চিকন কালো বেদের কুমার
- Sub Title: কোন্ বন-হরিণীর পরান নিতে বাঁশরি বাজাও?
কেন আন ফুল-ডোর আজি বিদায় বেলা
- Sub Title: আজি বিদায়-বেলা
আনমনে জল নিতে ভাসিল গাগরী
- Sub Title: সাঁতার জানি না আনি কলস কেমন করি
বাংলা
English