"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

এ জনমে মোদের মিলন হবে না
এ জনমে মোদের মিলন হবে না
  • Sub Title: হবে না আর জানি জানি

এ জনমে মোদের মিলন
হবে না আর, জানি জানি।
মাঝে সাগর, এপার ওপার

করি মোরা কানাকানি।।

দুজনে দুকূলে থাকি
কাঁদি মোরা চখা-চখি,
বিরহের রাত পোহায় না আর
বুকে শুকায় বুকের বাণী।।

মোদের পূজা আরতি হায়
চোখের জলে, গহন ব্যথায়,
মোদের বুকে বীণা বাজায়
বেদনারি বীণাপাণি।।

হেথায় মিলন-রাতের মালা ম্লান হয়ে যায় প্রভাত বেলা,
সকালে যার তরে কাঁদি, বিকালে তায় হেলাফেলা।
মোদের এ প্রেম-ফুল না শুকায়
নিঠুর হাতে কঠোর ছোঁওয়ায়,
ব্যথার মাঝে চির-অমর মোদের মিলন-কুসুমদানি।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

মধুকর মঞ্জির বাজে
মধুকর মঞ্জির বাজে

মধুকর মঞ্জির বাজে

  • Sub Title: গুন্গুন্ মঞ্জুল গুঞ্জরণে
মিলন-গান
মিলন-গান

মিলন-গান

  • Sub Title: (সেদিন) দুয়ার ভেঙে আসবে জোয়ার মরা গাঙে ডাকবে বান
প্রেম ক্যাটারী লাগ‌ গ্যই তোরে
প্রেম ক্যাটারী লাগ‌ গ্যই তোরে

প্রেম ক্যাটারী লাগ‌ গ্যই তোরে

  • Sub Title: প্যয়ারে ভাঁওরে জোলাৎ হ্যায় যো নিসদিন ডারী ডারী

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated