শুন বন্ধুগণ নিশি যোগে থাকিও চেতন।
নিশিতে জাগিলে পাবে মাওলা ধনের দরশন।দুনিয়াদার রাত্রি বলে কর্ম বন্ধ আঁধারে।
আশেকির হয় তখন দিবা দমে দমে কাজ সারে,
নিদ্রাতে আয়ু ক্ষয় কহে সাধু সত্য এবচন।নিশীতে সাধনা করে হুর পরী ফেরেস্তায়,
নবিগণে নবুয়তি সকলে নিশীতে পায়,
নিশীকে দিবা দেখে সাধু ফকির দরবেশগণ।দিনেতে দুনিয়াদারী পারিবারের কাজ চালাও,
নিশীতে তিন ঘন্টা সময় মাবুদের খেদমতে যাও,
হুশিয়ার ঘর চুরী হয়না নিশীতে মিলিবে ধন।রমেশ কয় দিন গত হয় মিছা দুনিয়াদারী।
দিনের বেলা ফোরশেদ নাই মোর ঘুমে থাকি রাত ভরী,
দয়া করলে মাইজভাণ্ডারী তবে হব জাগরণ।
শুন বন্ধুগণ নিশি যোগে
- Sub Title: নিশিতে জাগিলে পাবে মাওলা ধনের দরশন
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 57
বাউল গান এর নতুন প্রবন্ধ
মনমাঝি তুই হইস নারে বেভুল
- Sub Title: দিবে যদি ভব পাড়ি বেলা থাকতে নৌকা খোল
মমিনা রে ভাই
- Sub Title: আমি না লইলাম আল্লাজির নাম
আর কিছু না মানে আমার প্রাণে গো
- Sub Title: এগো গউর চরণ গৌর বরণ গৌররূপ নেহারে গো
বন্ধু দেখা দিয়ে মন নিয়ে
- Sub Title: তোমার অদর্শনে মন প্রাণ যায় যায়
চিনলাম চিনলাম আমির ধন
- Sub Title: নানা রঙ্গের খেলা , জোড়ালি – রে
গৌররূপ হেরিলাম গো মনপ্ৰাণ কুলমান সব নিল গো
- Sub Title: গৌর রূপ হেরিয়া সুরধুনী ভুলিয়া রইলাম গো
পিরিতে মোর কুল নিলায়, গো ধনি
- Sub Title: না জানি ডুব দিলাম গো
আর কি আশা পুরিবে আমার
- Sub Title: দারুণ বিধি হইল বাদি
জল ভর কমলিনী জলে দিয়া ঢেউ, গো
- Sub Title: শ্ৰীনন্দের নন্দন কালা কদম্বেরি তলে গো
তোরা শুনগো ললিতা সই গহন কাননে
- Sub Title: বাঁশি বাজে কই-
ধল গ্রামে প্রথম যখন হলো ধলবাজার
- Sub Title: বিভিন্ন ব্যবসা নিয়ে এলেন দোকানদার
সয়ালের দয়াল বন্ধু রে
- Sub Title: তুমি যে সরল
বাংলা
English