মায়া ঘুমে রয়েছে ঘুমিয়া রে মনব।
(মানবরে) ধন জন যৌবন সকলি অকারণ,(মানবরে) ধন জন যৌবন সকলি অকারণ,
দুই দিন পরে যাবেরে চলিয়া।
কি বুঝে মানুষ হইলি, কি ধন নিয়ে যাবি চলি,
আয়ু বেলা যায় ফুরাইয়া।।(মানবরে) সাধ করে ধরেছ পীর, নফছ তালে মন অস্থির,
মাবুদের নাম রয়েছ ভুলিয়া।
সাধনাতে দিলি ঢিল,
পাছে আছে আজাজীল,
তোরে উলটা পথে নিতেছে টানিয়া।(মানবরে) পশু পাখি তরুলতা, ভুলেনা মাবুদের কথা,
সময় মত উঠে ডাক দিয়া।
তুই দিনের বেলা টাকার বস, রাত্রে তোর রমণীর রস,
দিন গেল তোর এই ভাবনা লইয়া।।পুলছেরাত হাশর ময়দানে, মনকির নকিরের সনে,
কি বলিবে দেখ বিচারিয়া।
ছেরাতুল মোস্তাকিম চাও, রমেশ কয় মাইজভাণ্ডার যাও,
পলকেতে নিবে পার করিয়া।।
মায়া ঘুমে রয়েছে ঘুমিয়া
- Sub Title: (মানবরে) ধন জন যৌবন সকলি অকারণ
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 70
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমি আমার বন্ধের অধীন বন্ধে নাই ভাবে ভিন
- Sub Title: বন্ধে নাই ভাবে ভিন
অহে অবোধ মন কারো প্রেমে
- Sub Title: এই ভবে জান সবে, আপনে আপন
বন্ধুয়া রে, তুমি আমারে দিও না ফাঁকি
- Sub Title: তুমি আমার সর্বস্বধন তাই তোমায় এত ডাকি
হাবিব উল্লা যাহার নামটি
- Sub Title: কোরানে প্রচার
হত মূর্খ নষ্ট দেহ না চিনিলি
- Sub Title: হস্ত পদ আছে মাত্র দিন কাটায় পশু আকারে
কি কাজ করিলাম চাইয়া, গো সই
- Sub Title: মন চলে না গৃহে যাইতে প্ৰাণবন্ধুরে থইয়া
হায় একি মোর দুঃখ ঘোরতর
- Sub Title: ঘটিল বিষম দায়
যে দিকে দেখিবা দেখ
- Sub Title: এদিকে ঐদিকে চৌদিকে তাঁহারি প্রেমেরি খেলা
আমি ডাকছি কাতরে
- Sub Title: উদয় হাওরে দীনবন্ধু হৃদয় মন্দিরে
মরি জান প্রাণে গাউসেধন
- Sub Title: কোথা লুকিল সে মারি মোরে প্রাণে
বাংলা
English