সখি আমার প্রাণ হল উথলা,
কে জানে পিরিতি এত জ্বালা।(সখিরে) দুঃখের কথা কারে কই, বুঝতে দরদী কই,
যারে কই করে অবহেলা।
আমি থাকি যাহার আশে, সে জানি কখন আসে,
আসার আশে কাটাই সারা বেলা।(সখিরে) সব তারে দিয়েছি সখি, আর যেন কি দিবার বাকি,
বুঝিনা নিজে তো অবলা।
মনে মনে ভাবি তাই, যদি একটু দেখা পাই,
দুই হাতে জড়ায়ে ধরি গলা।।(সখিরে) যে একবার দেখেছে তারে, ঝাঁপ দিয়েছে রূপসাগরে
সেই রূপেতে ভুবন উজলা।
কোটি কোটি শশধরে শোভা ধরে অধরে,
ধৈর্য ধরে কিসে রই অবলা।(সখিরে) বন্ধুর বিরহ, জ্বলে প্রাণ অহরহ,
কহ কহ কিসে জুড়াই জ্বালা।
রমেশ ভেবে কয় অন্তরে, ভাগ্যে থাকলে পাব তারে।
তার আশাতে মরণ হলেও ভালা।।
সখি আমার প্রাণ হল উথলা
- Sub Title: কে জানে পিরিতি এত জ্বালা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 65
বাউল গান এর নতুন প্রবন্ধ
শ্যামরূপ হেরিলাম তরুমূলে
- Sub Title: যমুনার কাল জলে সৌদামিনী জ্বলে
হেইরে গৌরচান্দ গো গেল কুলমান
- Sub Title: তারে তিলেক মাত্র না হেরিলে বাঁচে না পরান
আমার বন্ধু জন্য জ্বলে মন
- Sub Title: কবে পাব বন্ধুর দরশন
বড় ভাবী গো ভাইসাবরে
- Sub Title: বুঝাইয়া কইও চাই
দেখ দেখ গো সখী দেখ নয়ন ভরি
- Sub Title: বিপুলায় শ্যামকে দেখে খৈ বরিষণ করি
মনে বাবলা পাতার কষ লেগেছে
- Sub Title: উঠবে কী আর সাবানে
আমার আমির ধন আশেকের পেয়ারা
- Sub Title: পেয়ারা হামারা মুঝে দোস্ত হামারা রে
আমি ফুল তুলিয়া সাজাইলাম শয্যা গো
- Sub Title: ও বোধহয় সখি পাব গো লজ্জা
অনন্ত ব্রহ্মাণ্ডে তুমি
- Sub Title: অনাদি অব্যক্ত তুমি গুণাতীত, দয়াময়
শোনো রে মন
- Sub Title: কোর্টে হইল তোমার নামে
বিশাখে কি রূপ দেখালে চিত্রপটে
- Sub Title: পট দেখিয়ে মন ভুলিল আবার কে গো বংশী নাটে চি
অজ্ঞান মন, গুরু কি ধন চিনিলায় না
- Sub Title: পাতল স্বভাব গেল না
বাংলা
English