"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

আজি শ্রাবনঘনগহন মোহে
আজি শ্রাবনঘনগহন মোহে
  • Sub Title: নিশার মতো নীরব ওহে সবার দিঠি এড়ায়ে এলে

আজি শ্রাবনঘনগহন মোহে গোপন তব চরণ ফেলে
নিশার মতো, নীরব ওহে, সবার দিঠি এড়ায়ে এলে।।
প্রভাত আজি মুদেছে আঁখি, বাতাস বৃথা যেতেছে ডাকি,

নিলাজ নীল আকাশ ঢাকি নিবিড় মেঘ কে দিল মেলে।।

কূজনহীন কাননভূমি, দুয়ার দেওয়া সকল ঘরে-
একেলা কোন্‌ পথিক তুমি পথিকহীন পথের ‘পরে।
হে একা সখা, হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম-
সমুখ দিয়ে স্বপনসম যেয়ো না মোরে হেলায় ঠেলে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ওগো দেবতা আমার পাষাণদেবতা
ওগো দেবতা আমার পাষাণদেবতা

ওগো দেবতা আমার পাষাণদেবতা

  • Sub Title: তোমারি চরণে উজাড় করেছি সকল কুসুমরাশি
হেমন্তে কোন্ বসন্তেরই বাণী পূর্ণশশী
হেমন্তে কোন্ বসন্তেরই বাণী পূর্ণশশী

হেমন্তে কোন্ বসন্তেরই বাণী পূর্ণশশী

  • Sub Title: বকুল ডালের আগায় জ্যোৎস্না যেন ফুলের স্বপন লাগায়
গোপন প্রাণে একলা মানুষ যে
গোপন প্রাণে একলা মানুষ যে

গোপন প্রাণে একলা মানুষ যে

  • Sub Title: তারে কাজের পাকে জড়িয়ে রাখিস নে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated