ও কথা বোলো না তারে, কভু সে কপট না রে-
আমার কপাল-দোষে চপল সেজন।
অধীরহৃদয় বুঝি শান্তি নাহি পায় খুঁজি,সদাই মনের মতো করে অন্বেষণ।
ভালো সে বাসিত যবে করে নি ছলনা।
মনে মনে জানিত সে সত্য বুঝি ভালোবাসে-
বুঝিতে পারে নি তাহা যৌবনকল্পনা।
হরষে হাসিত যবে হেরিয়া আমায়,
সে হাসি কি সত্য নয়। সে যদি কপট হয়
তবে সত্য বলে কিছু নাহি এ ধরায়।
ও কথা বোলো না তারে- কভু সে কপট না রে,
আমার কপাল-দোযে চপল সেজন।
প্রেমমরীচিকা হেরি ধায় সত্য মনে করি,
চিনিতে পারে নি সে যে আপনার মন।।
ও কথা বলো না তারে
- Sub Title: আমার কপাল-দোষে চপল সেজন
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 143
More information on this topic
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
নির্মল কান্ত, নমো হে নমো, নমো হে
- Sub Title: স্নিগ্ধ সুশান্ত নমো হে নমো নমো হে নমো হে
কমলবনের মধুপরাজি, এসো হে কমলভবনে
- Sub Title: কী সুধাগন্ধ এসেছে আজি নববসন্তপবনে
আমি শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি
- Sub Title: মম জল-ছলোছলো আঁখি মেঘে মেঘে
দিন তো চলি গেল প্রভু, বৃথা- কাতরে কাঁদে হিয়া
- Sub Title: জীবন অহরহ হতেছে ক্ষীণ- কী হল এ শূন্য জীবনে
তৃষ্ণার শান্তি সুন্দরকান্তি, তুমি এলে
- Sub Title: তুমি এলে নিখিলের সন্তাপভঞ্জন
আজু সখি মুহু মুহু
- Sub Title: গাহে পিক কুহু কুহু
রাজরাজেন্দ্র জয় জয়তু জয় হে
- Sub Title: ব্যাপ্ত পরতাপ তব বিশ্বময় হে
আমাদের পাকবে না চুল গো
- Sub Title: পাকবে না চুল
মাধব, না কহ আদরবাণী, না কর প্রেমক নাম
- Sub Title: জানয়ি মুঝকো অবলা সরলা ছলনা না কর শ্যাম
আমরা যে শিশু অতি অতিক্ষুদ্র মন
- Sub Title: পদে পদে হয় পিতা চরণস্খলন
আমারে করো জীবনদান
- Sub Title: প্রেরণ করো অন্তরে তব আহ্বান
ধীরে ধীরে প্রাণে আমার এসো হে
- Sub Title: মধুর হাসিয়ে ভালোবেসো হে
বাংলা
English