প্রেমের মিলনদিনে সত্য সাক্ষী যিনি অন্তর্যামী
নমি তাঁরে আমি- নমি নমি।
বিপদে সম্পদে সুখে দুখে সাথি যিনি দিনরাতি অন্তর্যামীনমি তাঁরে আমি- নমি নমি।
তিমিররাত্রে যাঁর দৃষ্টি তারায় তারায়,
যাঁর দৃষ্টি জীবনের মরণের সীমা পারায়,
যাঁর দৃষ্টি দীপ্ত সূর্য-আলোকে অগ্নিশিখায়, জীব-আত্মায় অন্তর্যামী
নমি তাঁরে আমি- নমি নমি।
জীবনের সব কর্ম সংসারধর্ম করো নিবেদন তাঁর চরণে।
যিনি নিখিলের সাক্ষী, অন্তর্যামী
নমি তাঁরে আমি- নমি নমি।।
প্রেমের মিলনদিনে সত্য সাক্ষী যিনি
- Sub Title: নমি তাঁরে আমি- নমি নমি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 133
More information on this topic
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে, কণ্ঠে শুখাওল মালা
- Sub Title: বিরহবিষে দহি বহি গল রয়নী নহি নহি আওল কালা
সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই
- Sub Title: ফিরে ফিরে চলে গেলে তাই
বেদনা কী ভাষায় রে
- Sub Title: মর্মে মর্মরি গুঞ্জরি বাজে
যেন কোন্ ভুলের ঘোরে চাঁদ চলে যায়
- Sub Title: পাড়ি দেয় কালো নদী আয় রজনী দেখবি যদি-
ফিরে ফিরে আমায় মিছে ডাকো স্বামী
- Sub Title: সময় হল বিদায় নেব আমি
আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়
- Sub Title: সুখের বাসা ভেঙে ফেলবি আয়
শুন নলিনী, খোলো গো আঁখি
- Sub Title: ঘুম এখনো ভাঙিল না কি!
মোদের কিছু নাই রে নাই, আমরা ঘরে বাইরে গাই
- Sub Title: তাইরে নাইরে নাইরে না না না না
দাও হে হৃদয় ভরে দাও
- Sub Title: তরঙ্গ উঠে উথলিয়া সুধাসাগরে
কার হাতে যে ধরা দেব হায়
- Sub Title: তাই ভাবতে আমার বেলা যায়
চিত্ত আমার হারালো আজ মেঘের মাঝখানে
- Sub Title: কোথায় ছুটে চলেছে সে কোথায় কে জানে
হৃদয়-আবরণ খুলে গেল
- Sub Title: অন্তরে বাহিরে হেরিনু তোমারে
বাংলা
English